1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রী-আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে …

ওবামাকে টপকে বিশ্বক্ষমতাধর পুতিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩
  • ১৬৭ Time View

Finland Russiaএ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধরদের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে টপকে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বসে প্রকাশিত হয় বিশ্বের ক্ষমতাধরদের নতুন এক তালিকা। তারই বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

পুতিন এখন বিশ্বের সবচেয়ে প্রথম ক্ষমতাধর ব্যক্তিত্ব। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ওবামা। সম্প্রতি সিরিয়া-সংকট সমাধানে নেতৃত্বের প্রভাব বিস্তারে পুতিনের ক্ষমতার পাল্লা ভারি হয়ে ওঠে। যা ওবামাকে টপকে যেতে সাহায্য করেছে।

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, চতুর্থ পোপ ফ্রান্সিস, পঞ্চম জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।

তিন বছর ধরে এ তালিকার প্রথম অবস্থান দখল করে রেখেছিলেন ওবামা। প্রথমবারের মতো তাকে টপকে শীর্ষস্থান দখল করে নিলেন পুতিন।

ক্ষমতার এ পালাবদলের বিষয়ে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, ১৩ বছরের শাসনকালে রাশিয়ার ওপর নিজের নিয়ন্ত্রণকে একীভূত করতে সমর্থ হয়েছেন পুতিন।

অন্যদিকে পর পর দুই মেয়াদে খুব একটা সাফল্য দেখাতে পারেননি ওবামা। মার্কিন সরকারের সাম্প্রতিক ‘শাটডাউন’ এর সর্বশেষ উদাহরণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ