1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রী-আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে …

কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনাকর্মকর্তা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩
  • ১৪২ Time View

locভারত অধিকৃত জম্মু কাশ্মীরের বারামুল্লাহ জেলার নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে ফের গোলাগুলি হয়েছে। রোববার রাতের এ ঘটনায় ভারতীয় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

জম্মু কাশ্মীর সীমান্তের উরি সেক্টরে হওয়া এই হামলায় আরেক ভারতীয় জওয়ান আহত হয়েছেন বলে নিশ্চিত করেন এক সেনা মুখপাত্র।

মুখপাত্র আরও জানান, ভারতীয় সেনাদল টহল দেয়ার সময় গুলি চালানো হয়। সেসময় ভারতীয় বাহিনীর সুবেদার প্রকাশচন্দর নিহত হন।

তবে এই হামলা কারা করেছে সে বিষয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করছে ভারতীয় বাহিনী। পাকিস্তানি সীমান্তরক্ষী নাকি ইসলামপন্থী অনুপ্রবেশকারীরা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনও পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।

এই ঘটনার পর পাকিস্তানের আজাদ কাশ্মীর এবং ভারতের জম্মু কাশ্মীরের মধ্যকার পরিবহন সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। পরে অবশ্য তা খুলে দেয়া হয়।

জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ পর্যন্ত এ পরিবহন সেবা দেওয়া হত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ