1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রী-আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে …

মোদীর সভাস্থলে বোমা হামলাকারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩
  • ১৫০ Time View

modiভারতের পাটনায় বোমা হামলার সাথে জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপি নেতা নরেন্দ্র মোদী ভাষণ দেওয়ার স্থানে সিরিজ বোমা হামলা করেছিল তারা। রোববারের এ ঘটনায় ৬ জন নিহত ও ৮০ জন আহত হয়েছিলেন।

এনডিটিভি জানায়, সোমবার পুলিশ এদের একজনকে রেলস্টেশন থেকে আটক করে। ওই স্টেশনেই প্রথম বোমাটি বিস্ফোরিত হয়েছিলে।

জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, বোমা হামলার সাথে ভারতীয় মুজাহিদীনের যোগসাজশ রয়েছে। ওই সংগঠনের শীর্ষ নেতা তাহসিন আক্তার এ হামলার মূল পরিকল্পনাকারী বলেও জানায় পুলিশ। তাহসিন ভারতের বিহার অঞ্চলে বেশ সক্রিয়।

এনডিটিভি জানিয়েছে, প্রতিটি বোমা আধা মাইল এলাকা অন্তর অন্তর পোঁতা ছিল। বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে সময়সীমার প্রযুক্তি।

চলতি বছরের জুলাই মাসে বিহারের বুদ্ধগয়ার সিরিজ বোমা হামলার সাথে কিছুটা সাদৃশ্য রয়েছে এ সাম্প্রতিক হামলার।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ