1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল

৫০০০ টন পিয়াজ আমদানি করবে সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০১৩
  • ২২০ Time View

Onions পিয়াজের বাজার সামলাতে ৫ হাজার টন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এই পিয়াজ আমদানি হবে। মানুষের অসন্তোষের মধ্যে গতকাল বিকালে টিসিবির এক বোর্ড সভায় জরুরি
ভিত্তিতে আমদানির সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে মিয়ানমার থেকে আমদানির বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। টিসিবির প্রধান তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, সরাসরি, কোটেশন ও টেন্ডার- এই তিন পদ্ধতিতে এই পিয়াজ আমদানি করা হবে। বাজার দ্রুত স্থিতিশীল করতে ভারত ও মিয়ানমার থেকে সরাসরি পদ্ধতিতে পিয়াজ আনা হবে জানিয়ে তিনি বলেন, আমদানি করা এই পিয়াজ খোলা বাজারে আগামী সপ্তাহে পাওয়া যাবে। এর আগে গত এপ্রিল-মে মাসে টানা অতি বৃষ্টিতে পিয়াজের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা অঞ্চলেই পিয়াজের চাষ বেশি হয়। কয়েকদিনের টানা বৃষ্টিতে ফরিদপুর ও পাবনা জোনই বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পিয়াজ ক্ষেত ডুবে যাওয়ায় পিয়াজ পচে বিনষ্ট হয়ে যায়। কৃষক ক্ষেতের পিয়াজ সংরক্ষণ করতে পারেনি। কৃষকের ঘরে বাড়তি বীজও ছিল না, যা দিয়ে তারা নতুন করে আবাদ করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ