1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দুপুরের মধ্যে ঢাকাসহ ৩ জেলায় বৃষ্টির আভাস | Boishakhi Online রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ বন্দুক চালানোর ভঙ্গিতে গোল উদ্‌যাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি সভা আজ দেশের বাজারে কমল সোনার দাম জাতিসংঘ সফরে বাণিজ্য-বিনিয়োগ-জ্বালানি নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ অধিবেশন শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানাল বাংলাদেশ

আজ মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৩
  • ১৫০ Time View

আজ মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্টের পুরো মেয়াদ দায়িত্ব পালন করা আসিফ আলি জারদারির উ্ত্তরসূরিকে বেছে নেওয়া হবে।

মঙ্গলবারই ‌এ নির্বাচনের দিনই ফল প্রকাশ করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন।

সকাল ১০টায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) মামনুন হোসেন এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের অবসরপ্রাপ্ত বিচারপতি ওয়াজিহুদ্দিন আহমেদ।

প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি নির্বাচন বয়কট করে তাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে।

চার প্রদেশের হাইকোর্টের রেজিস্ট্রার বরাবর চিঠিও পাঠিয়েছে কমিশন।

এতে বলা হয়েছে, প্রাদেশিক পরিষদের প্রেসিডেন্ট নির্বাচনের ফল কোর্টে দাখিল করা মাত্র তা যেন ফ্যাক্স করে কমিশনের সদর দফতরে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ