1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দুপুরের মধ্যে ঢাকাসহ ৩ জেলায় বৃষ্টির আভাস | Boishakhi Online রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ বন্দুক চালানোর ভঙ্গিতে গোল উদ্‌যাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি সভা আজ দেশের বাজারে কমল সোনার দাম জাতিসংঘ সফরে বাণিজ্য-বিনিয়োগ-জ্বালানি নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ অধিবেশন শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানাল বাংলাদেশ

মুরসিকে সমর্থন করতে বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৩
  • ১৬২ Time View

মিসরে ক্ষমতাচ্যুত মুরসিকে সমর্থন করতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব ওলামা ইউনিয়নের প্রধান ইউসুফ আল কারযাভি।

একইসাথে তিনি মিশর পরিস্থিতির বিষয়ে অবস্থান পরিষ্কার করার কথা বলেছেন।

আল্লামা কারযাভি’র এক ভিডিও-বার্তার বরাত দিয়ে মিশরীয় দৈনিক ‘আল ওয়াতান’ লিখেছে, আরব লীগ, ওআইসি, আফ্রিকান ইউনিয়ন, জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদকে মিশরের বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে।

তিনি আরও বলেন, আসুন সবাই ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি ও ইখওয়ানুল মুসলিমিনের প্রতি সমর্থন ঘোষণা করি।

ইখওয়ানুল মুসলিমিন বলেছে, মুরসিই হচ্ছে বৈধ প্রেসিডেন্ট এবং অবৈধ সরকারের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করা হবে না।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে মিশরের সেনাবাহিনী দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে উৎখাতের ঘোষণা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ