1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দুপুরের মধ্যে ঢাকাসহ ৩ জেলায় বৃষ্টির আভাস | Boishakhi Online রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ বন্দুক চালানোর ভঙ্গিতে গোল উদ্‌যাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি সভা আজ দেশের বাজারে কমল সোনার দাম জাতিসংঘ সফরে বাণিজ্য-বিনিয়োগ-জ্বালানি নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ অধিবেশন শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানাল বাংলাদেশ

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসিকে গ্রেফতারের নির্দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০১৩
  • ১২৭ Time View

murগাজা নিয়ন্ত্রণকারী ইসলামপন্থী হামাসের সঙ্গে কথিত যোগসাজশের অভিযোগে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ৩ জুলাইয়ের পর মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি কোথায় আছেন তা এখনও জানা যায়নি। অভ্যুত্থানকারীরা তার ভাগ্য সম্পর্কে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে এখন একজন তদন্তকারী বিচারক মোহাম্মদ মুরসিকে গ্রেফতারের নির্দেশ দেয়ায় তার ভাগ্য সম্পর্কে অনিশ্চয়তার মেঘ কিছুটা হলেও কেটে গেছে।

অভিযোগ করা হচ্ছে যে, ২০১১ সালে হোসনি মোবারকের আমলে মোহাম্মদ মুরসি হামাসের সহযোগিতায় জেল ভেঙ্গে পালিয়ে যাবার পরিকল্পনা করেছিলেন। এ অভিযোগ তদন্তের জন্য তাকে ১৫ দিন আটক রাখার নির্দেশ দেয়া হয়েছে। তদন্তের সময়সীমা বৃদ্ধি পেলে তার আটকাদেশের মেয়াদও বাড়ানো হতে পারে। বার্তা সংস্থা মেনা আভাস দিয়েছে যে, মুরসিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

হোসনি মোবারকের আমলে গণঅভ্যুত্থানকালে জেল ভেঙ্গে মুসলিম ব্রাদারহুডের কয়েক ডজন নেতা পালিয়ে যান। মিসরের পত্রপত্রিকায় এমন বহু রিপোর্ট প্রকাশিত হয়েছে যে, কারাগার ভাঙ্গার পরিকল্পনায় ব্রাদারহুড ফিলিস্তিনি সুন্নি গেরিলা গ্রুপ হামাস এবং লেবাননের শিয়া গেরিলা গ্রুপ হেজবুল্লাহর সহযোগিতা চেয়েছিল। ব্রাদারহুড বলেছে, তারা বিদেশিদের নয়, স্থানীয় লোকজনের সহযোগিতায় কারাগার ভেঙ্গেছিল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ