1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দুপুরের মধ্যে ঢাকাসহ ৩ জেলায় বৃষ্টির আভাস | Boishakhi Online রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ বন্দুক চালানোর ভঙ্গিতে গোল উদ্‌যাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি সভা আজ দেশের বাজারে কমল সোনার দাম জাতিসংঘ সফরে বাণিজ্য-বিনিয়োগ-জ্বালানি নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ অধিবেশন শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানাল বাংলাদেশ

বৃটিশ রাজ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারীর জন্ম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩
  • ১৪৩ Time View

cateব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকার ছেলে সন্তানের জন্ম দিলেন ডাচেস অব ক্যামব্রিজ রাজবধু কেট মিডলটন।  রাজপুত্রের জন্মের সময় পাশে উপস্থিত ছিলেন বাবা প্রিন্স ইউলিয়াম।

ব্রিটেনের সিংহাসনের এই উত্তরাধিকারীর জন্মের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছিল রাজপরিবার এবং ব্রিটেনবাসী । বৃটিশ সময় বিকাল ৪.২৪ মিনিট আর বাংলাদেশ সময় রাত ১০.২৪ মিনিটে লন্ডনের সেইন্ট মেরি হাসপাতালে রাজপুত্রের জন্ম হয়।  জন্মের সংবাদ পাওয়া মাত্রই আনন্দ আর উল্লাসে মেতে উঠে পুরো দেশ।

কেন্সিংটন প্রাসাদ থেকে এক বিবৃতিতে জানানো হয় রবিবার সকাল ৬টার দিকে উইলিয়াম তার স্ত্রীকে সেন্ট মেরিজ হাসপাতালের লিন্ডো ওয়ার্ডে নিয়ে যান। এই ওয়ার্ডেই কেমব্রিজের ডিউক উইলিয়াম এবং তার ছোট ভাই হ্যারির জন্ম হয়।

শিশুটি কী ছেলে হবে না মেয়ে হবে এ নিয়ে চলছিল ব্যাপক জল্পনা কল্পনা। নতুন রাজপুত্রকে নিয়ে সুস্থ আছেন রাজবধু কেট মিডলটন। নবজাতকের ওজন ৮ পাউন্ড ৬ আউন্স। আগামীকাল বিকালে রাজপুত্রকে নিয়ে হাসপাতাল ছাড়বেন উইলিয়াম-কেট দম্পতি।

হাসপাতালের বাইরে এখনো অধীর অপেক্ষা করছে ব্রিটিশ এবং আন্তর্জাতিক গণমাধ্যমের ডজন ডজন সাংবাদিক এবং উৎসুক জনতা।

উল্লেখ্য, ২০১১ সালের এপ্রিলে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবিতে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে উইলিয়াম-কেটের বিয়ে হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ