1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর

আর নয় উগ্র পোশাক

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০১৩
  • ১৭৩ Time View

চীনের বেইজিংয়ে পাবলিক ট্রান্সপোর্টে নারীদের যৌন হয়রানির ঘটনা সমপ্রতি বৃদ্ধি পেয়েছে। এ কারণে বেইজিং পুলিশ মেয়েদের বাস অথবা সাবওয়েতে চলাকালীন উগ্র পোশাক পরে যাতায়াত করা থেকে বিরত থাকতে বলেছে। সরকারি দৈনিক চাইনা ডেইলিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বেইজিং পুলিশ এবং পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি যৌথভাবে মেয়েদের জন্য কিছু দিকনির্দেশনা প্রকাশ করে। এতে বলা হয়, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার সময় মেয়েদের মিনি-স্কার্টের মতো স্বল্পবসনের যে কোন উগ্র পোশাক পরিহার করা উচিত। এছাড়াও যৌন হয়রানির শিকার হলে তৎক্ষণাৎ পুলিশকে অবহিত করতে পরামর্শ দেয়া হয়। এতে আরও বলা হয়, অসঙ্গত ছবি তোলার লক্ষ্যবস্তুতে পরিণত না হতে মেয়েদের উচিত বাসের উপরের তলায় বসে না যেয়ে নিচের তলায় দাঁড়িয়ে ভ্রমণ করা। এবং তাদের উচিত ব্যাগ, ম্যাগাজিন ও নিউজপেপার দিয়ে নিজেদের শরীর ঢেকে রাখা। হয়রানি করতে হাতেনাতে ধরা পড়লে ১৫ দিনের শাস্তির বিধান ঠিক করা হয়েছে। ইদানীং বাস ও সাবওয়েতে মোবাইল দিয়ে লুকিয়ে ছবি তোলা ও জোর করে জড়িয়ে ধরার প্রচুর অভিযোগ শোনা যাচ্ছে। এ কারণেই মূলত পাবলিক ট্রান্সপোর্টগুলোতে যৌন হয়রানি রোধ করতে নতুন এ দিক নির্দেশনা প্রকাশ করা হয়েছে। তবে এ ধরনের প্রতিকার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সমালোচকরা সন্দিহান। জিয়ামেন ইউনিভার্সিটির আইনবিষয়ক অধ্যাপক জিয়াং ইউ বলেন, পুলিশের সতর্কবাণী প্রকাশে সমস্যাটি সমূলে নির্মূল হবে না। তার মতে পরিবহন কর্তৃপক্ষের উচিত বাসে ও সাবওয়েতে সতর্কবার্তা প্রচার করা। যাত্রীরা যেহেতু পয়সা দিয়ে যাতায়াত করে কাজেই তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পরিবহন কর্তৃপক্ষের।
এছাড়াও, যৌন হয়রানি রোধ করার জন্য পূর্ণাঙ্গ আইন প্রণয়নের পরামর্শ দেন জিয়াং।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ