1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর

সমকামী বিয়ে বৈধ করায় লাখো মানুষের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০১৩
  • ২০১ Time View

ফ্রান্সে সমকামী বিয়ে বৈধ ঘোষণা করে আইন প্রণয়ন করার প্রতিবাদে রাজধানী প্যারিসে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশে করা হয়েছে। পুলিশের দেয়া এক পরিসংখ্যানে বলা হয়েছে। প্রায় দেড় লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। অন্যদিকে বিক্ষোভ কর্মসূচির আয়োজকরা দাবি করছেন, এ আন্দোলনে যোগ দিয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। এদিকে বিক্ষোভের একপর্যায়ে ডানপন্থি কর্মীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার থেকে এপর্যন্ত প্রায় ২৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ২৩১ জনের বিরুদ্ধে জনশৃংখলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এ আইনে সমকামী দম্পতিদের সন্তান দত্তক নেয়ার বিষয়টিও বৈধ ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে সমকামী বিয়ে বৈধ করার ইস্যুতে আনীত বহুল বিতর্কিত প্রস্তাবটিতে স্বাক্ষর করেন। এদিকে বিক্ষোভকারীদের কেউ কেউ তাদের প্ল্যাকার্ডে লিখেছিলেন, আমি গাধা। আমি ওঁলাদেকে ভোট দিয়েছিলাম। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্যারিসে প্রায় সাড়ে ৪ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। তাদের রীতিমতো হিমশিম অবস্থার মধ্যে পড়তে হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ