1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল ও গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ বরিশাল মেডিকেলে রোগীর খাবার থেকে ডিম বাদ, বাকিটা থাকবে কত দিন কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ককটেল নিক্ষেপ ক্ষমতার অপব্যবহারকে প্রশ্ন করা নাটক ‘গন্ধসূত্র’, আসছে মঞ্চে ইউএস ডলার দর অপরিবর্তিত, কমল পাউন্ড-ইউরো-ক্রোনা সারা দেশে শুষ্ক আবহাওয়ার আভাস, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক শান্তিপূর্ণ ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: সিইসি সম্প্রসারণ হচ্ছে মক্কা প্রতিরক্ষা জোট রাবি প্রক্টরের বাসভবনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

৩৮ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় রেসলার তারকা ব্রনসন রিড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন জনপ্রিয় অস্ট্রেলিয়ান রেসলার ও ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড। তার প্রকৃত নাম জার্মেইন হ্যালি। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)।

ডব্লিউডব্লিউইর বিবৃতিতে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, চিকিৎসাজনিত জটিলতায় ৩৮ বছর বয়সে মারা গেছেন ব্রনসন রিড। রেসলিং অঙ্গনে তিনি ছিলেন অনন্য এক ব্যক্তিত্ব। এর বাইরেও তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, নিবেদিতপ্রাণ পারিবারিক ব্যক্তি এবং সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয়।

বিবৃতিতে আরও বলা হয়, জার্মেইনের অন্তঃসত্ত্বা স্ত্রী পেইজ, তাদের কন্যাসন্তান, পরিবারের অন্যান্য সদস্য, বন্ধুবান্ধব, সহকর্মী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ডব্লিউডব্লিউই।

এদিকে, তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে চলতি মাসের ৭ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েলে একটি ম্যাচে গুরুতর আহত হয়েছিলেন তিনি। ওবা ফেমির সঙ্গে ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ওই ম্যাচে একটি ঝুঁকিপূর্ণ মুহূর্তে রিডের পাঁজরের একাধিক হাড় ভেঙে যায় এবং কিডনিতে গুরুতর আঘাত লাগে। ম্যাচের একপর্যায়ে ফেমি তাকে এন্ট্রান্স স্টেজ থেকে একটি টেবিলের ওপর ছুড়ে ফেলেছিলেন।

রেসলিং ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য রয়েছে ব্রনসন রিডের। তিনি একবার এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এছাড়া ২০২৪ সালে জয় করেন ঐতিহ্যবাহী আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল।

ডব্লিউডব্লিউইতে যোগ দেওয়ার আগে টোটাল ননস্টপ অ্যাকশন রেসলিং (টিএনএ) এবং নিউ জাপান প্রো-রেসলিংয়ে (এনজেপিডব্লিউ) ‘জোনাহ রক’ নামে পরিচিতি অর্জন করেছিলেন তিনি।

১৯৮৮ সালের ২৫ আগস্ট অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণ করেন ব্রনসন রিড। মাত্র ৩৮ বছর বয়সে তার এমন মৃত্যুতে রেসলিং অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ