1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল ও গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ বরিশাল মেডিকেলে রোগীর খাবার থেকে ডিম বাদ, বাকিটা থাকবে কত দিন কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ককটেল নিক্ষেপ ক্ষমতার অপব্যবহারকে প্রশ্ন করা নাটক ‘গন্ধসূত্র’, আসছে মঞ্চে ইউএস ডলার দর অপরিবর্তিত, কমল পাউন্ড-ইউরো-ক্রোনা সারা দেশে শুষ্ক আবহাওয়ার আভাস, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক শান্তিপূর্ণ ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: সিইসি সম্প্রসারণ হচ্ছে মক্কা প্রতিরক্ষা জোট রাবি প্রক্টরের বাসভবনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

সারা দেশে শুষ্ক আবহাওয়ার আভাস, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

সারা দেশে আজ রোববার (২৯ নভেম্বর) আবহাওয়া শুষ্ক ও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রকাশিত আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী, রোববার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার রাত ও দিনের তাপমাত্রা পরিবর্তিত থাকতে পারে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের কোনও পর্যবেক্ষণাগারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। আজ ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ