1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র নিয়ে বাংলাদেশের নতুন সিদ্ধান্ত ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যায় ভাগ বসাচ্ছে চীন, মিশর, ভিয়েতনাম ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনে উপেক্ষিত অধ্যক্ষ, সমালোচনায় ঢাকা কলেজের আয়োজন কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে গঠন হচ্ছে ৩ স্তরের কমিটি ২৪ নভেম্বর ‘মহারাস উৎসব’, প্রস্তুতিতে ব্যস্ত মণিপুরি গ্রাম

কুমিল্লায় চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগ, পুকুরে মিলল লাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

কুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না পেয়ে রেদোয়ান হোসেন রিফাত (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর তার লাশ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রেদোয়ান হোসেন রিফাত কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

অভিযুক্ত আবরাদ হাসান সজিব লালমাই কলেজপাড়ার সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছেন।

স্থানীয় ও পরিবারের সূত্র জানায়, পাঁচ দিন আগে সজিব লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গিয়ে রেদোয়ান হোসেনের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সজিব তাকে মারধর করেন এবং তার ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রেদোয়ান। ছেলের কোনো খোঁজ না পেয়ে তার বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পাঁচ দিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রেদোয়ানের মরদেহ ভাসতে দেখা যায়।

নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, 'সজিব আমার ছেলের কাছে চাঁদা চায়। চাঁদা না দেওয়ায় সেদিন তাকে ব্যাপক মারধর করা হয়। ভেবেছি আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ। এটা কীভাবে মানব? সজিব তাকে হত্যা করে পুকুরে মরদেহ ফেলে দিয়েছে। এই ঘটনায় আমি সজিবের সর্বোচ্চ বিচার ফাঁসি দাবি করছি।'

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ