1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র নিয়ে বাংলাদেশের নতুন সিদ্ধান্ত ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যায় ভাগ বসাচ্ছে চীন, মিশর, ভিয়েতনাম ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনে উপেক্ষিত অধ্যক্ষ, সমালোচনায় ঢাকা কলেজের আয়োজন কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে গঠন হচ্ছে ৩ স্তরের কমিটি ২৪ নভেম্বর ‘মহারাস উৎসব’, প্রস্তুতিতে ব্যস্ত মণিপুরি গ্রাম

বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

বিশ্বে অনুসারীর সংখ্যার দিক থেকে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। ২০৩৫ সালের মধ্যে এ পরিবর্তন ঘটতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির প্রকাশিত এক জনমিতিক পূর্বাভাসে মুসলিম জনসংখ্যার দ্রুত বৃদ্ধির এ চিত্র উঠে এসেছে।

পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় ৮০ শতাংশ বেড়ে ২০২ কোটি থেকে ৩৬৪ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যা ৩০ শতাংশ বেড়ে ২৯৬ কোটিতে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে।

পিউ রিসার্চ সেন্টারের হিসাব বলছে, বিশ্বের প্রধান ধর্মীয় জনগোষ্ঠীগুলোর মধ্যে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার হবে সবচেয়ে বেশি। অন্যদিকে হিন্দু ও ইহুদি জনগোষ্ঠীর সংখ্যা বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির তুলনায় ধীরগতিতে বাড়তে পারে। বৌদ্ধ ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের অনুসারী নন—এমন মানুষের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণমুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধির অন্যতম কারণ উচ্চ জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ছিল ৩ দশমিক ১। একই সময়ে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মাবলম্বী নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৬।

জনসংখ্যার স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে একজন নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান প্রয়োজন বলে মনে করা হয়। ফলে তুলনামূলক বেশি জন্মহারের কারণে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে।

পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সাল পর্যন্ত জন্ম ও মৃত্যুর ব্যবধানের কারণে বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় ১৬০ কোটি এবং খ্রিষ্টান জনসংখ্যা ৭৯ কোটি ২০ লাখ বাড়তে পারে।বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ হবে পাকিস্তানমুসলিম জনসংখ্যার বড় একটি অংশের প্রবৃদ্ধি ঘটবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে। পূর্বাভাস বলছে, ৫৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ২০৭০ সাল নাগাদ আরও প্রায় ১২০ কোটি মুসলিম যুক্ত হতে পারে। বিশ্বে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রায় ৭৪ শতাংশ ঘটবে এসব দেশে।

২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ছিল ইন্দোনেশিয়া। দেশটিতে মুসলিম জনসংখ্যা ছিল ২৩ কোটি ৯০ লাখ। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের মুসলিম জনসংখ্যা ছিল ২২ কোটি ৭০ লাখ।

তবে ২০৭০ সালের মধ্যে এ অবস্থানে পরিবর্তন আসতে পারে। পূর্বাভাস অনুযায়ী, পাকিস্তানের মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। অন্যদিকে ইন্দোনেশিয়ায় মুসলিম জনসংখ্যা বাড়তে পারে মাত্র ১৫ শতাংশ। ফলে পাকিস্তান বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে।

ভারতও মুসলিম জনসংখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসবে। ২০২০ সালে ২১ কোটি ৩০ লাখ মুসলিম নিয়ে দেশটি ছিল তৃতীয় অবস্থানে। ২০৭০ সালে দেশটির মুসলিম জনসংখ্যা বেড়ে ৩৩ কোটি ৪০ লাখে পৌঁছাতে পারে। এতে ভারত দ্বিতীয় অবস্থানে উঠে আসবে।

অন্যদিকে নাইজেরিয়ায় মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ২৮ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে। ফলে দেশটি পঞ্চম অবস্থান থেকে তৃতীয় স্থানে উঠে আসবে। আর ইন্দোনেশিয়া নেমে যাবে চতুর্থ অবস্থানে।শীর্ষ ১০ দেশের তালিকায় থাকবে আফ্রিকার চার দেশপূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার শীর্ষ ১০ দেশের মধ্যে আফ্রিকার চারটি দেশ থাকবে। দেশগুলো হলো—নাইজেরিয়া, মিসর, ইথিওপিয়া ও সুদান।

এ তালিকায় নতুন করে যুক্ত হবে ইথিওপিয়া ও আফগানিস্তান। অন্যদিকে বাদ পড়বে ইরান ও আলজেরিয়া।

সুদানে মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১১ কোটি ৬০ লাখে পৌঁছাতে পারে। এতে দেশটি মুসলিম জনসংখ্যার দিক থেকে তুরস্ককেও ছাড়িয়ে যাবে।২০১টি দেশ ও অঞ্চলের তথ্য নিয়ে পূর্বাভাসপিউ রিসার্চ সেন্টারের এ জনমিতিক পূর্বাভাস তৈরি করা হয়েছে বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের তথ্যের ভিত্তিতে। এসব অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস।

বর্তমান জন্মহার, মৃত্যুহার ও ধর্ম পরিবর্তনের প্রবণতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন ধারণার ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। তবে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এলে জনসংখ্যার এ পূর্বাভাসেও পরিবর্তন আসতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ