হামলাকারীরা ব্যাংকটির এরিয়া অফিসের ভবনের ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে জানায় কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকালে উপজেলার নাপিতের পোল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে উপজেলার চৌমুহনীর কাচারি বাড়ি মসজিদের সামনে থেকে মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী।
মিছিলটি বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকায় পৌঁছালে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। এক পর্যায়ে তারা ভবনের ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
মিছিলকারীরা চলে গেলে ব্যাংকের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেন বলে জানায় পুলিশ।
সিদ্ধান্তহীনতার আবর্তে ঘুরপাক খাচ্ছে জলবায়ু সম্মেলন কপ৩১
রূপপুরে চেরনোবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা কতটুকু?
মিয়ানমারের গণহত্যার দায় ও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার
হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট