1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অহংকারের পরিণতি দুনিয়া-আখিরাতে ভয়াবহ, ইসলামে রয়েছে কঠোর সতর্কতা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগকারীদের ছাড় নয়: শাহজাহান চৌধুরী চট্টগ্রাম হবে আঞ্চলিক অর্থনৈতিক হাব: অর্থমন্ত্রী ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ যেসব জেলায় ঝড়-বৃষ্টির আভাস কলকাতায় শার্লক: বিক্রম ও বনিকে নিয়ে অরিন্দম শীলের নতুন সিনেমা তারেক রহমানের জন্মদিনে পল্লবী–রূপনগরে দোয়া মাহফিল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা লিড সনদপ্রাপ্ত বিশ্বের সর্বোচ্চ ৩০২ পরিবেশবান্ধব কারখানা বাংলাদেশে নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগকারীদের ছাড় নয়: শাহজাহান চৌধুরী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের পাশাপাশি নেপথ্যে অর্থ জোগানদাতাদেরও শনাক্ত করে আইনের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা শুধু সাহসের বিষয় নয়, এটি চরম দুঃসাহস। যারা এ ঘটনা ঘটিয়েছে এবং পেছন থেকে যারা অর্থের জোগান দিচ্ছে, তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনের মুখোমুখি করা হবে।

শুক্রবার দুপুরে সাতকানিয়া পৌর সদরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, গ্রামীণ ব্যাংক শুধু নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ব্যাংক নয়, এর সঙ্গে জাতিসংঘও জড়িত। আমি বেঁচে থাকতে যারা এ ধরনের দুঃসাহস দেখিয়েছে, তারা আইনের হাত থেকে রেহাই পাবে না।

তিনি আরও বলেন, এ ঘটনায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও চট্টগ্রামের পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন এবং আশা করছেন, খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পরিদর্শনকালে গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান ও ঢেমশা শাখার ব্যবস্থাপক মীর লায়েক আলী সংসদ সদস্যকে অগ্নিসংযোগের পুরো ঘটনা ও ক্ষয়ক্ষতির বিবরণ দেন। এ সময় তিনি তাঁদের কথা শোনেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ ও অ্যাডভোকেট জমির উদ্দিনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর দিবাগত রাতে সাতকানিয়া পৌর সদরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের প্রধান ফটকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ