1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধর, ছাত্রদলের দুঃখ প্রকাশ জন্মদিনে কোথায় বুবলী, নতুন সিনেমা নাকি ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে চীনের আপত্তি, বলল ‘সমাধানে সহায়ক নয়’ শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ. আফ্রিকা দলে মুথুসামি মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর স্থগিত কপ৩১: ন্যায্য রূপান্তর পরিকল্পনা বাস্তবায়নে ১৮৫ কোটি ডলার সহায়তা চায় বাংলাদেশ শেয়ারবাজারে অ্যানথ্রপিকের অভিষেকেই মিলিয়নেয়ার প্রায় সব কর্মী

এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ার পেছনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দ্রুত সম্প্রসারণও ভূমিকা রাখছে বলে সতর্ক করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের শিকাগো শাখার প্রেসিডেন্ট অস্টান গুলসবি। তার মতে, তথ্য সংরক্ষণকেন্দ্র নির্মাণে বিপুল বিনিয়োগ অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি করছে, যার প্রভাব পড়ছে বিভিন্ন পণ্য ও সেবার দামে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুলসবি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নজিরবিহীন বিনিয়োগ অর্থনীতিকে অতিরিক্ত উত্তপ্ত করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এটি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত বার্ষিক ২ শতাংশ লক্ষ্যে ফিরছে—এমন প্রমাণও পাওয়া যাচ্ছে না।

অক্টোবরে যুক্তরাষ্ট্রে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম আগের মাসের তুলনায় ০.৪ শতাংশ বেড়েছে, যা অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে বেশি। জ্বালানির পাশাপাশি অন্যান্য পণ্য ও সেবার দামও বেড়েছে।

গুলসবি বলেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রবৃদ্ধি থেকে অধিকাংশ সাধারণ মানুষ সরাসরি লাভবান হচ্ছেন না। অথচ মূল্যবৃদ্ধির চাপ তাদেরই সামলাতে হচ্ছে। এ কারণে মূল্যস্ফীতি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ অমূলক নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ