1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধর, ছাত্রদলের দুঃখ প্রকাশ জন্মদিনে কোথায় বুবলী, নতুন সিনেমা নাকি ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে চীনের আপত্তি, বলল ‘সমাধানে সহায়ক নয়’ শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ. আফ্রিকা দলে মুথুসামি মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর স্থগিত কপ৩১: ন্যায্য রূপান্তর পরিকল্পনা বাস্তবায়নে ১৮৫ কোটি ডলার সহায়তা চায় বাংলাদেশ শেয়ারবাজারে অ্যানথ্রপিকের অভিষেকেই মিলিয়নেয়ার প্রায় সব কর্মী

মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর স্থগিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও পাকিস্তানের বিশিষ্ট আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানীর নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে সাত দিনের সফরে তাঁর বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত সফরটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফরের সমন্বয়ক ও জাতীয় উলামা আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ।

এর আগে ঘোষিত সফরসূচি অনুযায়ী, ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নয়টি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল মুফতি তাকি উসমানীর। এর মধ্যে আন্তর্জাতিক ইসলামি মহাসমাবেশ, দস্তারবন্দী সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহী সম্মেলন এবং দরসে বুখারির মতো গুরুত্বপূর্ণ আয়োজন ছিল।

সংবাদ সম্মেলনে মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, বাংলাদেশ সরকার মুফতি তাকি উসমানীর সফরের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সারা দেশে কঠিন পরিস্থিতি ও অরাজকতা বিরাজ করছে। এ অবস্থায় তাঁকে এখন বাংলাদেশে না এনে কিছুদিন পর সফরের আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে।

তাকী উসমানীর এই ছাত্র বলেন, বিষয়টি মেনে নেওয়া আমাদের জন্য কিছুটা কঠিন ছিল। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, যাতে সফরটি যথাসময়ে অনুষ্ঠিত হতে পারে। আজকের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে—এমন আশাও ছিল। তবে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পাঠানো একটি ভয়েস বার্তার মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হয়। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় যেহেতু বর্তমান পরিস্থিতিতে সফরটিকে ঝুঁকিপূর্ণ মনে করছে, তাই শেষ পর্যন্ত সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। মুফতি তাকি উসমানীর বয়স ও শারীরিক অবস্থার বিষয়টিও বিবেচনায় রাখতে হয়েছে।

তিনি জানান, মুফতি তাকী উসমানী ভয়েসের মাধ্যমে তাকে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাংলাদেশ সফরে আসবেন। সরকারের পক্ষ থেকেও পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁকে আনার কথা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ