পায়ের পেশির চোটে ছিটকে যাওয়া টেম্বা বাভুমার জায়গায় এই ব্যাটিং অলরাউন্ডারকে ডেকেছে দক্ষিণ আফ্রিকা।
সেনুরান মুথুসামি। ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা ফেইসবুক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
চোটের জন্য ছিটকে যাওয়া টেম্বা বাভুমার জায়গায় সেঞ্চুরিয়ন টেস্টের দলে ব্যাটিং অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে ডেকেছে দক্ষিণ আফ্রিকা।
৯ উইকেটে জয় পাওয়া জোহানেসবার্গ টেস্টে পেশিতে চোট পান বাভুমা। তার অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন বাভুমা। পরে ব্যাটিংয়ে ফেরেন তিনি। কিন্তু ফিল্ডিংয়ে নামেননি তিনি।
বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মুথুসামি তার আট টেস্টের সবশেষটি খেলেন গত বছর নভেম্বরে, ভারত সফরে।
বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলেছেন মুথুসামি। একমাত্র ইনিংসে খেলেছেন অপরাজিত ৬৮ রানের ইনিংস। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন পাঁচ উইকেট, সেরা ৪/৪৫।
আগামী সোমবার সেঞ্চুরিয়নে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটস্কি, কর্বিন বশ, টনি ডি জর্জি, সাইমন হার্মার, জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), ভিয়ান মুল্ডার, আনরিক নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি।
মিয়ানমারের গণহত্যার দায় ও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার
হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট
কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ
এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার