1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধর, ছাত্রদলের দুঃখ প্রকাশ জন্মদিনে কোথায় বুবলী, নতুন সিনেমা নাকি ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে চীনের আপত্তি, বলল ‘সমাধানে সহায়ক নয়’ শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ. আফ্রিকা দলে মুথুসামি মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর স্থগিত কপ৩১: ন্যায্য রূপান্তর পরিকল্পনা বাস্তবায়নে ১৮৫ কোটি ডলার সহায়তা চায় বাংলাদেশ শেয়ারবাজারে অ্যানথ্রপিকের অভিষেকেই মিলিয়নেয়ার প্রায় সব কর্মী

রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে চীনের আপত্তি, বলল ‘সমাধানে সহায়ক নয়’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায় নিয়ে আপত্তি জানিয়েছে চীন। দেশটির দাবি, আদালতের এখতিয়ার বাড়িয়ে দেখা ও আইনের বিস্তৃত ব্যাখ্যা বিরোধ নিষ্পত্তির জন্য সহায়ক নয়।

শুক্রবার (২০ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

শুক্রবার (২০ নভেম্বর) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, এ ধরনের চর্চা বিরোধ সমাধানে সহায়ক নয়। বিষয়টি আরও জটিল না করে সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমা দেশগুলো দেশটির সঙ্গে সম্পর্ক কমিয়ে আনলেও চীন মিয়ানমারের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের ১৫ বিচারকের একজন চীনের বিচারক সুয়ে হানছিনও অধিকাংশ বিষয়ে মিয়ানমারের পক্ষে ভোট দেন। তবে চীনের মুখপাত্র বলেন, বিচারকেরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করেন এবং আন্তর্জাতিক আইন ও মামলার তথ্যের ভিত্তিতে মত দেন।

আন্তর্জাতিক বিচার আদালত ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে শরণার্থীদের নিরাপদে দেশে ফেরার সুযোগ এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ