1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেন করার প্রস্তাব স্থগিত জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে এগোলো বাংলাদেশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৯২ দুর্ঘটনা বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন কোটালীপাড়া জামায়াত নেতা বিমান খাতের উন্নয়ন ও বিনিয়োগে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে সম্মত আইকাও ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা-আগুন বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশের বাণিজ্যে ধস অ্যানথ্রপিকের শেয়ারবাজারে উত্থানেও কাটেনি এআই-উদ্বেগ, বড় ধস প্রযুক্তি শেয়ারে

নতুন আলুর বাজার চড়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

রাজধানীর বাজারে উঠেছে নতুন আলু, যা ক্রেতা চাহিদার শীর্ষে। তবে দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। কৃষক থেকে খুচরা বিক্রেতা সবাই চড়া দাম হাঁকছেন। রাজধানীর বাজারগুলোতে দেড়শ থেকে ২শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নতুন আলু। বর্তমান বাজারে শীতের বিভিন্ন সবজি সহজলভ্য হলেও দামে সবার উপরে নতুন আলু।

বগুড়া ও দিনাজপুরের কৃষকরা আগাম জাতের এই আলু মানভেদে মাঠেই বিক্রি করছেন ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে। অর্থাৎ কৃষকের দর থেকে খুচরা ক্রেতার দরের মধ্যে প্রতি কেজিতে ব্যবধান দাঁড়াচ্ছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি প্রতি কেজি নতুন আলু ১২৫ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২শ টাকা পর্যন্ত।

আমার দেশ-এর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, কিশোরগঞ্জের কৃষকরা কারেজ ও সেভেন জাতের আগাম আলু উত্তোলন করছেন। তারা আলু রোপণের মাত্র ৫৫ দিনের মাথায় আলু তুলছেন এবং প্রতি কেজি ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি করছেন। পাইকাররা ক্ষেত থেকেই আলু নিয়ে যাচ্ছেন। ‍অপর দিকে গত মৌসুমে উৎপাদিত পুরোনো আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকা কেজি দরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ