1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অ্যানথ্রপিকের শেয়ারবাজারে উত্থানেও কাটেনি এআই-উদ্বেগ, বড় ধস প্রযুক্তি শেয়ারে ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, বেরিয়ে এসে বিক্ষোভ শিক্ষার্থীদের রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ১৭ রড ও পেট্রল উদ্ধার রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় ‘অন্যায্য’ বলল মিয়ানমার বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস জড়িত নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র নিয়ে বাংলাদেশের নতুন সিদ্ধান্ত

অ্যানথ্রপিকের শেয়ারবাজারে উত্থানেও কাটেনি এআই-উদ্বেগ, বড় ধস প্রযুক্তি শেয়ারে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

বাসসকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কাটেনি। নতুন কোম্পানি অ্যানথ্রপিকের শেয়ারবাজারে দারুণ সূচনা হলেও সেই সাফল্য প্রযুক্তি খাতের সামগ্রিক বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি। বরং শুক্রবার এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ানের বাজারে সবচেয়ে বেশি ধস দেখা গেছে। খবর এএফপি’র।

এআই খাতে বিনিয়োগের ভবিষ্যৎ, এনভিডিয়ার সংকট, মুনাফা অর্জনের সক্ষমতা এবং সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধির আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

শেয়ারবাজারে রেকর্ড গড়ে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্ত হওয়ার পর চ্যাটবট ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক প্রথম দিনেই ১৭ শতাংশ শেয়ারের দাম বাড়াতে সক্ষম হয়। নতুন এই প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারে অংশ নিতে সাধারণ বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ দেখা যায়।

তবে অ্যানথ্রপিকের এই উত্থান অন্য প্রতিষ্ঠিত প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের দর বাড়াতে পারেনি। বরং কয়েক মাস ধরে প্রযুক্তি খাতকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা বিনিয়োগকারীদের আস্থায় আরও চাপ সৃষ্টি করেছে। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। সেখানে বড় ধরনের দরপতন হয়েছে।

গত দুই বছরে প্রযুক্তি খাতের শেয়ারবাজারে বড় উত্থানে নেতৃত্ব দেওয়া ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ নামে পরিচিত সাতটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারেও দরপতন অব্যাহত রয়েছে। গত গ্রীষ্ম থেকেই এসব প্রতিষ্ঠানের শেয়ারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

এআই প্রযুক্তি থেকে কতটা মুনাফা আসবে, এই খাতে বিপুল বিনিয়োগের যৌক্তিকতা, ঋণের সুদের হার বৃদ্ধি এবং ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা।

মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজন ও টেসলার শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। একই পরিস্থিতি এনভিডিয়ারও। গুপ্তচরবৃত্তি-সংক্রান্ত একটি কেলেঙ্কারির জেরে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ শীর্ষ কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে কোম্পানিটি।

যুক্তরাষ্ট্রের ফিউচার বাজারেও দরপতনের ধারা অব্যাহত রয়েছে। সেখানে অ্যানথ্রপিকের শেয়ারের দামও ৪ শতাংশের বেশি কমেছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি পদক্ষেপও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। চীনা কোম্পানিগুলো যাতে দূর থেকে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ ব্যবহার করতে না পারে, সেজন্য বিদ্যমান আইনের একটি ফাঁক-ফোকর বন্ধ করেছে মন্ত্রণালয়টি।

এছাড়া নতুন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস প্রযুক্তি খাতে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারে— এমন আশঙ্কাও রয়েছে।

যুক্তরাষ্ট্রের বাজারে দরপতনের প্রভাব এশিয়াতেও ছড়িয়ে পড়ে। এআই প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট বড় বড় কোম্পানির অবস্থান হওয়ায় জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের শেয়ারবাজারে ৫ থেকে ৬ দশমিক ২ শতাংশ পর্যন্ত দরপতন হয়েছে।

জাপানের নিক্কেই-২২৫ সূচকে কিয়োক্সিয়া কোম্পানির শেয়ারের দাম ১১ শতাংশ এবং প্রযুক্তি খাতের বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংকের শেয়ারের দাম ১৪ দশমিক ৫ শতাংশ কমেছে।

তাইওয়ানের শেয়ারবাজারেও বড় ধস দেখা গেছে। দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠান টিএসএমসির শেয়ারের দাম ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। অন্যদিকে মিডিয়াটেকের শেয়ারের দাম কমেছে ১০ শতাংশ। এতে দেশটির প্রধান শেয়ারবাজারের সূচক ৬ শতাংশের বেশি নেমে গেছে।

দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৫ শতাংশের বেশি কমেছে। দেশটির বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এসকে হাইনিক্স ও স্যামসাংয়ের শেয়ারের দামেও বড় পতন হয়েছে।

এছাড়া হংকং, সাংহাই, সিডনি, সিঙ্গাপুর, ব্যাংকক, জাকার্তা ও ম্যানিলার শেয়ারবাজারেও ব্যাপক দরপতন হয়েছে।

নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন বিনিয়োগকারীরা :

শেয়ারবাজারে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে আসায় নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত জাপানি ইয়েনের চাহিদা বেড়েছে। গত মাসে জাপানে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক আবারও সুদের হার বাড়াতে পারে— এমন প্রত্যাশাও ইয়েনের দাম বাড়াতে সহায়তা করেছে।

যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের চাহিদাও বেড়েছে। ফলে বিভিন্ন মেয়াদের বন্ডের সুদের হার কমেছে। সাধারণত বন্ডের চাহিদা বাড়লে দাম বাড়ে এবং এর বিপরীতে সুদের হার কমে।

বিনিয়োগ প্রতিষ্ঠান পেপারস্টোনের বিশ্লেষক ক্রিস ওয়েস্টন বলেন, ‘বাজারে অস্থিরতা বেড়েছে, শেয়ারবাজারের ফিউচার সূচক গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে পারছে না এবং ঝুঁকিপূর্ণ সম্পদের ওপর চাপ বাড়ছে।

এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা এখন বাজারের দরপতন কোথায় গিয়ে থামবে, পরিস্থিতি কখন স্থিতিশীল হবে এবং কোন ঘটনা বাজারের আস্থা ফিরিয়ে আনতে পারে— সেদিকে নজর রাখবেন।’ তিনি আরও বলেন, ‘বাজারে শেয়ার বিক্রির চাপ নিজেই আরও চাপ তৈরি করতে পারে। অস্থিরতা বাড়লে বিনিয়োগের ঝুঁকি সীমিত করার চেষ্টা করা হয়, ঋণনির্ভর বিনিয়োগ কমানো হয় এবং স্বয়ংক্রিয় লেনদেনব্যবস্থাও দরপতনের চাপ বাড়াতে পারে।’

অ্যানথ্রপিকের আইপিও এআই খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হবে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে মন্তব্য করেন তিনি। তার মতে, আপাতত সপ্তাহান্তের আগে বাজার কীভাবে স্থিতিশীল হয় এবং আগামী সপ্তাহে বিনিয়োগকারীরা আবার শেয়ার কেনায় আগ্রহী হন কি না, সেটিই দেখার বিষয়।

এদিকে এনভিডিয়াকে ঘিরে চলমান ঘটনাপ্রবাহের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।

ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে, এনভিডিয়ার চিপ চীনে পৌঁছানোর বিষয়ে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষ ও বিনিয়োগকারীদের বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল কি না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের রপ্তানি নিয়ন্ত্রণের বিধিনিষেধ রয়েছে।

গত সপ্তাহে জেনসেন হুয়াং পদত্যাগ করেন। এর আগে তার বিরুদ্ধে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে। এর মধ্যে অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও রয়েছে। ওই নারীকে সন্দেহভাজন চীনা গুপ্তচর হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক পরিচালক। রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৫ সালে স্থানীয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত করেছিল।

জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়ে আগামী ১ ডিসেম্বর মার্কিন কংগ্রেসের কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার জিজ্ঞাসাবাদে অংশ নিতে সম্মতি দিয়েছেন জেনসেন হুয়াং।

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংকট ইতিহাসে জ্বালানি নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে।

সংস্থাটির বার্ষিক ‘ওয়ার্ল্ড এনার্জি আউটলুক’ প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সরবরাহে সংঘাতের প্রভাব সামাল দেওয়ার সুযোগ বিশ্বে ক্রমেই কমে আসছে। ফলে এই সংকটের আর্থিক বোঝা দিন দিন বেশি করে ভোক্তাদের ওপর পড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ