1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিক্ষোভ-অবরোধে স্থবির গোপালগঞ্জ গোপালগঞ্জে যানবাহনে হামলার জেরে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ ছয় দিনে ২১ জেলায় সহিংসতা, তাণ্ডব; সবচেয়ে বেশি গোপালগঞ্জে, তিন জেলায় নিহত ৪ খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু মুশফিকের চেয়ে জাকের শ্রেয়? যা বললেন শান্ত ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-পুতিন-শি’র ৪ দফা যৌথ ‘শান্তি ঘোষণা’ সম্মেলনে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারকে দ্রুত আইসিজের আদেশ বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের অনুমোদন পেল ব্যাংক রেজল্যুশন ফান্ড; অর্থের বড় অংশ আসবে বন্ড থেকে চুয়াডাঙ্গায় পেট্রোল বোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকে আগুন

ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-পুতিন-শি’র ৪ দফা যৌথ ‘শান্তি ঘোষণা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

আগে আলাদাভাবে সাক্ষাৎ হলেও এবারই প্রথম চীনে একসঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করলেন তিন বিশ্বনেতা। তাদের মধ্যে প্রকাশ্যে আন্তরিকতার আড়ালে বৈঠক নিয়ে প্রত্যেকেরই ছিল ভিন্ন ভিন্ন লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিত ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের পর চার দফার একটি যৌথ ‘শান্তি ঘোষণাপত্র’ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এতে তারা জাতিসংঘ সংস্কার, জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক আইনি নীতিমালা এবং পারমাণবিক নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার ‘চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যায়ের শান্তি ঘোষণাপত্র’ শিরোনামে এর পূর্ণ বিবরণ প্রকাশ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ও চার দফার এই ঘোষণাপত্র নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বিশ্ব পরিস্থিতি নিয়ে তিন দেশের অবস্থান এবং কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন বিশ্বের চ্যালেঞ্জগুলো আরও কার্যকরভাবে মোকাবেলা করা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল লক্ষ্য পূরণে জাতিসংঘের সংস্কার এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

বিশ্বের দেশগুলোর সুবিধার্থে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের (জ্বালানি তেল) উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন এই তিন দেশের নেতা। বিশ্বজুড়ে জ্বালানি প্রবাহ স্থিতিশীল রাখার গুরুত্বের ওপরও তারা জোর দিয়েছেন।

আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে রাষ্ট্রের সম্মতির নীতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তিকে সম্মান দেখানোর গুরুত্ব স্বীকার করেছেন তিন নেতা। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং এ ধরনের অন্যান্য প্রতিষ্ঠান যেন তাদের এখতিয়ারের অপব্যবহার না করে, সে বিষয়েও তারা একমত হয়েছেন।

সবশেষ দফায় আবারও বলা হয়েছে যে, পারমাণবিক যুদ্ধে কখনও জয়ী হওয়া সম্ভব নয় এবং এটি কখনও লড়া উচিত নয়। পাশাপাশি পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সংলাপ চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেছেন তিন দেশের নেতা।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনঝেনে ৯০ মিনিট বৈঠক করেন তিন নেতা।

তিন প্রেসিডেন্টের মধ্যে এর আগে আলাদাভাবে দ্বিপক্ষীয় বৈঠক হলেও এবারই প্রথম তারা একসঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করলেন।

চীন সফরের সময় ত্রিপক্ষীয় বৈঠকের আগে পুতিনের সঙ্গে আলাদাভাবে বৈঠকও করেন ট্রাম্প। ২০২৫ সালের অগাস্টের পর এটিই ছিল তাদের প্রথম সাক্ষাৎ। বৈঠকের শুরুতে রুশ প্রেসিডেন্টকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট।

তাছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও আলাদাভাবে কথা বলেন ট্রাম্প। এ সময় তাদের দুজনের সম্পর্ককে ‘খুবই বিশেষ’ বলে বর্ণনা করেন তিনি।

তবে এই আন্তরিকতা ও সৌজন্য বিনিময়ের আড়ালে বৈঠক নিয়ে তিন নেতার ভিন্ন ভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য ছিল।

ত্রিপক্ষীয় বৈঠকের শুরুতে তিন নেতার প্রারম্ভিক বক্তব্য থেকেই রুদ্ধদ্বার আলোচনায় কী কী বিষয় উঠে আসতে পারে, সে সম্পর্কে কিছুটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ