1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে গঠন হচ্ছে ৩ স্তরের কমিটি ২৪ নভেম্বর ‘মহারাস উৎসব’, প্রস্তুতিতে ব্যস্ত মণিপুরি গ্রাম ইউনাইটেডের অনুশীলনের ভিডিও সরিয়ে নিয়ে ক্ষমা চাইলেন ড্রোন অপারেটর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ সৌদি আরবে ‘আরামকো টাওয়ারে’ হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ এক মাসের মধ্যে সম্পূর্ণ ভাসমান বিনিময় হার চালুর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের কুমিল্লায় চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগ, পুকুরে মিলল লাশ গোপালগঞ্জ এড়িয়ে বিকল্প পথে খুলনা-ঢাকা রুটে বাস, বন্ধ পদ্মা সেতুর ট্রেন অগ্রগতি ব্যাহত করতে ফের ‘দুর্বৃত্তায়নের রাজনীতি’ শুরু হয়েছে: অর্থমন্ত্রী মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে

চুয়াডাঙ্গায় পেট্রোল বোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

পুলিশ জানায়, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চুয়াডাঙ্গার সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান ফটক ও সিঁড়ির পাশে আগুন ধরে যায়।

বুধবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার পদ্মবিলা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য বলেন, ব্যাংকের সিসিটিভি ভিডিওতে কয়েকজনকে চারটি পেট্রোল বোমা ছুড়তে দেখা গেছে। বিস্ফোরণের পর নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

ব্যাংকের এক নৈশপ্রহরী বলেন, দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরা চারজন এসে ব্যাংক লক্ষ্য করে একের পর এক চারটি পেট্রোল বোমা ছোড়ে। এরপর তারা দ্রুত চলে যায়। এর মধ্যে দুটি বোমা ব্যাংকের প্রধান দরজার সামনে ও সিঁড়ির পাশে বিস্ফোরিত হয়। বাকি দুটি বিস্ফোরিত হয়নি।

তিনি বলেন, বোমা বিস্ফোরণের পর আগুন জ্বলতে দেখে দ্রুত তা নিভিয়ে ফেলেন। এতে আগুন ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়েনি।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তা নেওয়া হবে। তবে রাত সাড়ে ৬টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ