খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে চলাচল না করে যশোর-মাগুরা ও আরিচা রুট ব্যবহার করছে পরিবহনগুলো। এদিকে শুক্রবার (২০ নভেম্বর) সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার পর থেকে কয়েকটি দূরপাল্লার বাস ঢাকার উদ্দেশ্যে খুলনা ছেড়ে যায়। তবে বাসগুলো গোপালগঞ্জের সড়ক ব্যবহার না করে যশোর, মাগুরা ও ফরিদপুর হয়ে আরিচা দিয়ে ঢাকায় যাচ্ছে। জরুরি প্রয়োজনে অনেক যাত্রী রাতেই বিকল্প এই পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিকরা।
খুলনার রয়্যাল মোড়ে সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা আব্দুল হান্নান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কর্তৃপক্ষ বাস চলাচলের সিদ্ধান্ত নেয়। এরপর রাতে কয়েকটি বাস যশোর-আরিচা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব বাস যশোর, মাগুরা ও ফরিদপুর হয়ে ঢাকায় যাচ্ছে। তবে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে বাস চলাচলের বিষয়ে কর্তৃপক্ষ এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।
গ্রীন লাইন পরিবহনের এক টিকিট বিক্রেতাও জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বাস চলাচল শুরুর বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা আসে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন। বৈঠকে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকও উপস্থিত ছিলেন। সেখানে পরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান বলেন, জেলা প্রশাসনের সভায় পরিবহন চলাচল বন্ধ রাখা যাবে না বলে সিদ্ধান্ত হয়েছে। তবে গোপালগঞ্জের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এ কারণে বুধবার দুপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।
তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েকটি পরিবহন বৃহস্পতিবার রাত থেকে যশোর-আরিচা হয়ে ঢাকায় চলাচল করছে। জেলা প্রশাসনের বৈঠকে গোপালগঞ্জের সড়ক এড়িয়ে যশোরের পথ ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুলনা থেকে ঢাকাগামী বাসগুলো যশোর-মাগুরা সড়ক ব্যবহার করবে।
অন্যদিকে, খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পদ্মা সেতু হয়ে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন শুক্রবার সকালে খুলনা থেকে ছেড়ে যায়নি। এর আগে বৃহস্পতিবার রাতেও ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসেনি। ট্রেনটি বেনাপোল থেকে সরাসরি খুলনায় চলে আসে। শুক্রবার সকালে খুলনা থেকে ট্রেনটি ছেড়ে না যাওয়ায় শুক্রবার রাতেও ঢাকা থেকে খুলনায় জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে না। সুএঃ বাংলা ট্রিবিউন
গোপালগঞ্জ এড়িয়ে বিকল্প পথে খুলনা-ঢাকা রুটে বাস, বন্ধ পদ্মা সেতুর ট্রেন
গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন, এলাকায় উত্তেজনা
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
নিখোঁজের দুদিন পর কুয়াকাটা সৈকতে পাওয়া গেল সেই বিচারককে
শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
জলঢাকায় ভেকু দিয়ে বুড়িতিস্তা নদীর চর কেটে বালু বিক্রি, ঝুঁকিতে নদীরক্ষা বাঁধ
গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
সেনা ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইল কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর
ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ
ট্রেনে আগুন, রেললাইনের পাত খুলে বড় দুর্ঘটনার চেষ্টা
বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ
সারা দেশে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ
আমাদের একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেবো
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর
Habiganj’s Subarna Sutradhar Promoted to SI, Receives Rank Badges in Sylhet
Fire Set to Railway Signal Box in Akhaura, No Damage to Signalling System
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন; দেউলিয়া হওয়ার ঝুঁকিতে দেশের ব্যাংক খাত
এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর