1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সেঞ্চুরিয়ন টেস্টে নেই হাসান মাহমুদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

জোহানেসবার্গ টেস্টে বড় পরাজয়ের দিন হাসান মাহমুদকে পরের ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

হাসান মাহমুদ। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ফলো থ্রু-তে মাথায় বলের আঘাত, পরে আবার কনুইয়ে চোট। সব মিলিয়ে জোহানেসবার্গ টেস্টে বেশ ধকল সইতে হয়েছে হাসান মাহমুদের। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচে কোনো ঝুঁকি নেবে না বাংলাদেশ। ছন্দে থাকা পেসারকে ছাড়াই খেলবে তারা।

সেঞ্চুরিয়নে আগামী সোমবার শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ওই ম্যাচে বিশ্রামে রাখা হবে হাসানকে। বিসিবির পক্ষে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে জোহানেসবার্গ টেস্ট শেষ হওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই খবর নিশ্চিত করেছে দলীয় সূত্র।

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সদস্য সমাপ্ত টেস্টে অন্য দুই পেসারের চেয়ে বেশি বোলিং করেন হাসান। ৩০.৪ ওভার হাত ঘুরিয়ে ১১৮ রান খরচায় তিনিই নেন দলের সর্বোচ্চ ৪ উইকেট। তবে এই ইনিংসে তার ওপর দিয়ে বয়ে যায় ধকল।

ম্যাচটি শুরুর আগেই ডান হাতে অস্বস্তিতে ভুগছিলেন হাসান। বাহুতে ব্রেস পরে অনুশীলন করতে দেখা যায় তাকে। পরে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসেও বোলিংয়ের সময় তার ডান বাহুতে দেখা যায় কালো ব্রেস।

এর মাঝেই দ্বিতীয় দিন মার্কাস অ্যাকারম্যানের একটি স্ট্রেইট ড্রাইভ ফলো থ্রুতে হাত ছুঁয়ে আঘাত করে হাসানের মাথায়। মাঠেই শুশ্রূষা নিয়ে সেই দফায় বোলিংয়ে ফেরেন তিনি।

পরে চতুর্থ দিন দ্বিতীয় ওভারের চার বল করার পর ডান হাতে অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাকে। মাঠে ফিজিও ছুটে এসে শুশ্রূষা দিলেও তখন বোলিং করার অবস্থা ছিল না তার। টেনিস এলবোর এই পুরোনো চোটের কারণে কিছু সময়ের জন্য মাঠ ছেড়ে যান।

প্রায় দশ ওভার বাইরে থাকার পর কালো ব্রেস খুলে পুরো বাহুতে অ্যাংকলেট পরে মাঠে ফেরেন হাসান। একই ছন্দে করতে থাকেন বোলিং। দ্বিতীয় নতুন বলে তিনি নেন সাইমন হার্মারের উইকেট। তবে সব মিলিয়ে হাসানের অবস্থা বিবেচনা করেই নিরাপদ পথে হাঁটছে দল।

সাম্প্রতিক সময়ে বেশ ব্যস্ত সময় পার করছেন হাসান। গত অগাস্টে অস্ট্রেলিয়া সফরের দুই টেস্ট থেকে শুরু। চার মাসের মধ্যে দেশে ও বাইরে মিলিয়ে তিনি খেলেছেন ছয়টি টেস্ট। জাতীয় দলের ব্যস্ততার ফাকে আবার ছিল কাউন্টি ক্রিকেটেও দুই ম্যাচ।

সার্বিক দিক বিবেচনায় তাই হাসানের ওয়ার্কলোড আর বাড়াতে চাইছে না বাংলাদেশ। সেঞ্চুরিয়নে টেস্ট তাই পেস বিভাগে অন্তত একটি পরিবর্তন এনে খেলতে নামবে তারা।

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ