1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে ভোররাতে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন সাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ ২৮ নভেম্বর রাজশাহীতে তাফসির মাহফিলে যাবেন মিজানুর রহমান আজহারী রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার ট্রাম্প-শি ও পুতিনের বৈঠক কখন, কোথায়? মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করতে পারবেন সর্বসাধারণ শেয়ারবাজারে আসছে বড় এআই কোম্পানি, আইপিওতে রেকর্ড ট্রাম্প-শি-পুতিন বৈঠকে আলোচ্যসূচিতে ইরান যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র

রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

ফুটবল মাঠে রেফারির দিকে পাথর ছুড়ে মারার ঘটনায় ইকুয়েডরের ফুটবলার জন পারলাজাকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)। ওই হামলায় গুরুতর আহত সহকারী রেফারির অস্ত্রোপচার করতে হয়। সুস্থ হতে সময় লাগে প্রায় দুই মাস।

গত ১৭ অক্টোবর ইকুয়েডরের তৃতীয় স্তরের ফুটবল লিগে ক্লাব সিউদাদ দি ইয়ান্তজাজা ও ক্লাব রিও আগারসিওর মধ্যকার ম্যাচে ঘটে এই ঘটনা। সহকারী রেফারি লেনিন জিওভানি ওজেদাকে নুনিয়েজের দিকে পাথর ছুড়ে মারেন পারলাজা। এতে গুরুতর আহত হন ওই ম্যাচ কর্মকর্তা। পরে ম্যাচটি স্থগিত করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে পারলাজার শাস্তির বিষয়টি নিশ্চিত করে এফইএফ। ফেডারেশন জানায়, গুরুতর আঘাতের কারণে সহকারী রেফারির অস্ত্রোপচার প্রয়োজন হয় এবং সুস্থ হতে ৬০ দিন সময় লাগে।

শৃঙ্খলা কমিটি ম্যাচ কর্মকর্তার ওপর শারীরিক আগ্রাসনের দায়ে পারলাজাকে ফুটবল-সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে। ফলে ২০৩৪ সালের ১৯ অক্টোবরের আগে ফুটবলে ফেরার সুযোগ নেই তার। এ ছাড়া নিষেধাজ্ঞাটি যেন বিশ্বব্যাপী কার্যকর হয়, সে জন্য ফিফার কাছে আবেদন জানাবে ইকুয়েডর ফুটবল ফেডারেশন।

এ ঘটনায় ক্লাব সিউদাদ দি ইয়ান্তজাজাকেও আর্থিক জরিমানা গুনতে হচ্ছে। ২ হাজার মার্কিন ডলার জরিমানার পাশাপাশি আহত সহকারী রেফারির চিকিৎসা ব্যয় বাবদ আরও ৪ হাজার ৩৬৯ ডলার দিতে হবে ক্লাবটিকে।

ঘটনার তিন দিন পর, ২০ অক্টোবর এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছিল ইয়ান্তজাজা। রেফারি দল ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ক্লাবটি জানায়, মাঠের ভেতরে কিংবা বাইরে যেকোনো ধরনের মৌখিক ও শারীরিক আগ্রাসনের বিরুদ্ধে তারা। একই সঙ্গে ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে শনাক্ত করে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় ক্লাবটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ