1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

ক্রিকেটে বল টেম্পারিংয়ের প্রসঙ্গ উঠলেই সামনে আসে ২০১৮ সালের আলোচিত ‘স্যান্ডপেপার-কাণ্ড’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ঘটনায় নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। তিনি জানিয়েছেন, নিজেদের সময়ে বলের আকৃতি পরিবর্তনে স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি ব্যবহার করতেন তারা।

উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, ইংল্যান্ডে খেলার সময় বলের আকৃতি পরিবর্তনে বিভিন্ন কৌশল অবলম্বন করতেন তারা। এমনকি বলও পরিবর্তন করা হতো বলে দাবি করেন তিনি।

শোয়েব বলেন, ‘এবার থামুন। বিষয়টি ছেড়ে দিন। এটা নিয়ে এত হইচই করছেন কেন? আমি বুঝতে পারছি, এতে ক্রিকেটের ক্ষতি হয়েছে। আমাদের ক্রিকেটেরও ক্ষতি হয়েছিল। ইংল্যান্ডে খেলার সময় আমরা স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি ব্যবহার করতাম। বলও বদলাতাম, আরও অনেক কিছু করতাম। সত্যিটা সামনে এসেছে, ঠিক আছে। কিন্তু এটা নিয়ে এত হইচই করার দরকার নেই।’

২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনের নিউল্যান্ডসে সিরিজের তৃতীয় টেস্টে বলের ওপর স্যান্ডপেপার ঘষতে দেখা যায় অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফটকে। পরে তদন্তে এই ঘটনায় জড়িত হিসেবে শনাক্ত হন তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফট। তিনজনকেই বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সম্প্রতি নিজের আত্মজীবনীতে উসমান খাজা দাবি করেন, কেপটাউনের সেই টেস্টে বল টেম্পারিংয়ের বিষয়টি অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। এমনকি সিরিজের আগের টেস্টেও একই কাজ করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

খাজার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন শোয়েব। তার মতে, এ ধরনের ঘটনা সাধারণত দলের অন্যদের অজান্তে ঘটতে পারে না।

পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, ‘উসমান যা বলেছেন, সেটাই হওয়ার কথা। এটা দু-একজনের সিদ্ধান্ত হতে পারে না, পুরো দলেরই জানা থাকার কথা। আমরা ক্রিকেট বল নিয়ে খেলতাম। আমিও অনেক কিছু করেছি। পুরো দলই জানত। কারণ, বল রিভার্স সুইং না করাতে পারলে ম্যাচ জেতা কঠিন ছিল।’

সাবেক সতীর্থদের নিয়ে আরও অনেক কিছু জানেন বলেও দাবি করেছেন শোয়েব। তবে তাদের প্রকাশ্যে বিব্রত করতে চান না তিনি। শোয়েবের ভাষায়, এমন সময়ও গেছে যখন মনে হয়েছে তিনি যেন ২২ জনের বিপক্ষে খেলছেন। প্রতিপক্ষের প্রত্যেক খেলোয়াড়ই কোনো না কোনোভাবে নজরদারিতে থাকায় কাকে বিশ্বাস করবেন, তা বুঝতে পারতেন না।

তবে বল টেম্পারিংয়ের মতো ঘটনা সমর্থন করেন না শোয়েব। খাজা সত্য প্রকাশ করে ঠিক কাজ করেছেন বলে মনে করলেও, তার মতে, বিষয়টি সামনে আনার সময় আরও ভালো হতে পারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ