1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

এমসিসি’র চাওয়ায় লর্ডসে টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আগামী বছর ২৮মে থেকে ১ জুন লডর্সে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। হোম অব ক্রিকেটে টাইগারদের আরও একটি ম্যাচ খেলার বিষয় নিশ্চিত হল। ঐতিহাসিক ভেন্যুটিতে প্রথমবার টি-টুয়েন্টি খেলবে লিটন দাসের দল। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আয়োজনে ম্যাচে নেপালের মুখোমুখি হবে টিম টাইগার্স। বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে এমসিসি। ২০২৭ সালের ৩ জুন নেপালের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচটি গড়াবে। নেপালের ইংল্যান্ড সফরের অংশ হিসেবে আয়োজিত হবে খেলা। এমসিসি ফাউন্ডেশন ২০১৯ সাল থেকে নেপালে ক্রিকেটের প্রসারে কাজ করছে। ক্রিকেটকে সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কোশি ও মদেশ প্রদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহায়তা করছে সংস্থাটি। গতবছর এসব প্রকল্পে অংশ নিয়েছেন ৪৫ হাজারের বেশি মানুষ। এর অংশ হিসেবে গড়াবে ম্যাচটি। ৩ জুন লর্ডসে একইদিনে হবে মিডলসেক্সের টি-টুয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও। লর্ডসের ইতিহাসে এই প্রথম একইদিনে আন্তর্জাতিক ও ঘরোয়া ছেলেদের ক্রিকেট আয়োজন করা হবে। দুদেশের দর্শক যেন সরাসরি টেলিভিশনে ম্যাচ উপভোগ করতে পারেন, সেভাবে নির্ধারণ করা হবে খেলার সময়সূচি। এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন জানাচ্ছেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে এমসিসি ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের (সিএএন) সম্পর্ক আরও গভীর হয়েছে। পারস্পরিক সফর, অভিজ্ঞতা বিনিময় এবং নেপালে ক্রিকেটের উন্নয়নে সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক জোরদার হয়েছে। লর্ডসে বাংলাদেশের টেস্টের পরপরই নেপালের বিপক্ষে টি-টুয়েন্টি আয়োজন করতে পেরে আনন্দিত।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল ম্যাচটিকে বিশেষ উপলক্ষ উল্লেখ করেছেন। বলেছেন, ‘ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে খেলা বাংলাদেশ দলের জন্য একটি বিশেষ উপলক্ষ। ২০২৭ সালের জুনে নেপালের বিপক্ষে এই ঐতিহাসিক টি-টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। এটিই হবে আমাদের ছেলেদের দলের জন্য আইকনিক ভেন্যুতে প্রথম টি-টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে লর্ডসে ফেরার পর, এই ম্যাচটি বাংলাদেশ ক্রিকেটের জন্য আগামী গ্রীষ্মকে আরও স্মরণীয় করে তুলবে।’ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের (সিএএন) সচিব পারস খড়কা এমন আয়োজনে ধন্যবাদ জানিয়েছেন বিসিবি, ইসিবি ও এমসিসিকে। বলেছেন, ‘নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমি এমসিসি, ইসিবি, বিসিবি, ক্রিকেট স্কটল্যান্ড এবং ক্রিকেট আয়ারল্যান্ডকে তাদের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।’ লর্ডসে বাংলাদেশ ম্যাচ ছাড়াও ইংল্যান্ড সফরে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে নেপাল। ১ জুন ওয়ার্মসলিতে স্কটল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ দিয়ে শুরু হবে তাদের সফর। ৬, ৯, ১১ ও ১২ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে চারটি ম্যাচ খেলবে তারা। এসব ম্যাচের ভেন্যু ওয়ার্মসলি ও বেকেনহ্যাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ