1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাসভবনে আগুন, শ্রমিক লীগ নেতার বাড়িতে হামলা খুলনায় টুঙ্গিপাড়া বাস কাউন্টারে হামলা, লুটপাট পুতিন ও শির সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে চীনে পৌঁছালেন ট্রাম্প এক ইনিংসে আট ডিসমিসালের নিয়ে লিটনের নয়া কীর্তি বসুন্ধরায় ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২, দুটি ককটেল উদ্ধার উত্তরখানে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার বিমা খাতে ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি: উপদেষ্টা তিতুমীর সাউথইস্ট ব্যাংকের নতুন পরিচালক নুরুল আফছার সিরাজগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন নানক-শামীম পরিবারের ১০ সদস্যের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

খুলনায় টুঙ্গিপাড়া বাস কাউন্টারে হামলা, লুটপাট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

খুলনায় টুঙ্গিপাড়া বাস কাউন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নগরের রয়্যাল মোড়ের টুঙ্গিপাড়া বাস কাউন্টারের ঘটনা এটি। এ সময় কাউন্টারের ক্যাশ থেকে নগদ টাকা ও দুটি মুঠোফোন নিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়দের ভাষ্য, মাগরিবের আজানের কিছুক্ষণ পর ৫০ থেকে ৬০ জন যুবক এসে টিকিট বিক্রেতাকে ‘টুঙ্গিপাড়া’ লেখা সাইনবোর্ড নামিয়ে রাখতে বলেন। তবে টিকিট বিক্রেতা একা থাকায় সেটি খুলতে পারেননি। এরপর দুর্বৃত্তরা কাউন্টারের ভেতরে হামলা চালায়। কাউন্টার ব্যবস্থাপক মন্টু বলেন, দুর্বৃত্তরা ক্যাশ কাউন্টার থেকে নগদ ৫ হাজার টাকা এবং টিকিট বিক্রেতার কাছ থেকে দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তারা কাউন্টারের ভেতরে থাকা কম্পিউটারের মনিটর ও ক্যামেরা ভাঙচুর করে এবং হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। আরও পড়ুন নিরাপত্তার শঙ্কায় খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ১৮ নভেম্বর ২০২৬ এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানান তিনি। খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ