1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের চেয়ে জাকের শ্রেয়? যা বললেন শান্ত ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-পুতিন-শি’র ৪ দফা যৌথ ‘শান্তি ঘোষণা’ সম্মেলনে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারকে দ্রুত আইসিজের আদেশ বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের অনুমোদন পেল ব্যাংক রেজল্যুশন ফান্ড; অর্থের বড় অংশ আসবে বন্ড থেকে চুয়াডাঙ্গায় পেট্রোল বোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকে আগুন সব জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা সম্প্রসারণ হবে: আইনমন্ত্রী রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা মোসাদ্দেক ঢাকায় গ্রেপ্তার আ.লীগের খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু আইসিজের রায়কে স্বাগত ঢাকার, প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরুর আহ্বান

নানক-শামীম পরিবারের ১০ সদস্যের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক এবং তাঁদের পরিবারের ১০ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক ইনকামিং কলের বিপরীতে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে না এনে প্রায় ৪৫৩ কোটি ৫৩ লাখ টাকা পাচারের অভিযোগে এই চার্জশিট অনুমোদন করেছে কমিশন।

আজ বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের চার্জশিট অনুমোদনের তথ্য জানান।

দুদক বলছে, কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড ও রাতুল টেলিকম লিমিটেডের মাধ্যমে এ অর্থ পাচারের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবারের সদস্যদের মানি লন্ডারিং ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

দুদকের তথ্য অনুযায়ী, কে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের মাধ্যমে ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা এবং রাতুল টেলিকম লিমিটেডের মাধ্যমে ২৫৯ কোটি ৬২ লাখ ৫ হাজার ১৫৮ টাকা পাচার করা হয়।

কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড আন্তর্জাতিক ইনকামিং কল সেবা দেওয়ার জন্য ২০১২ সালের ১২ এপ্রিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্স পায়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন সালমা ওসমান, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ এবং পরিচালক ও শেয়ারহোল্ডার ছিলেন ইমতিনান ওসমান, জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লা।

দুদকের তদন্তে বলা হয়েছে, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানটি ৯১ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৮৬৫ মিনিট আন্তর্জাতিক কল সেবা রপ্তানি করে। প্রতি মিনিটে শূন্য দশমিক ০৩০ মার্কিন ডলার হিসাবে এর বিপরীতে ২ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৭৮৬ ডলার দেশে আনার কথা ছিল। তবে ব্যাংক হিসাব পর্যালোচনায় দেশে এসেছে মাত্র ২২ লাখ ৬৯ হাজার ৪২৭ ডলার।

এ ঘটনায় শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, শ্যালক তানভীর আহমেদ, ছেলে ইমতিনান ওসমান এবং প্রতিষ্ঠানের অন্য দুই পরিচালক জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লার সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। এ ছাড়া সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ক্ষমতার প্রভাব খাটিয়ে অর্থ পাচারে সহযোগিতা করেছেন বলে তদন্তে উঠে এসেছে। এ মামলায় মোট ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, রাতুল টেলিকম লিমিটেড ২০১২ সালের ১২ এপ্রিল বিটিআরসির কাছ থেকে আইজিডব্লিউ লাইসেন্স পায়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও পরিচালক ছিলেন জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং পরিচালক ও চেয়ারম্যান ছিলেন তাঁদের মেয়ে এস আমরীন রাখি। পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মাসুদুর রহমান বিপ্লব।

দুদকের তদন্তে দেখা যায়, ২০১২ সালের আগস্ট থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি ১১৬ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৭৪২ মিনিট আন্তর্জাতিক কল সেবা রপ্তানি করে। এর বিপরীতে ৩ কোটি ৫০ লাখ ৯৭ হাজার ৯২২ ডলার দেশে আনার কথা থাকলেও ব্যাংক হিসাবে জমা হয়েছে মাত্র ১৮ লাখ ১৩ হাজার ২৪০ ডলার। এ ঘটনায় নানক ও তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু, মেয়ে এস আমরীন রাখি, পরিচালক মো. মাসুদুর রহমান বিপ্লবের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক।

দুদকের অনুমোদন অনুযায়ী, দুই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। রাতুল টেলিকমের ঘটনায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারাও যুক্ত করা হয়েছে। দুটি মামলাই ২০২৫ সালের জানুয়ারিতে করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ