1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত : মোঃ খোরশেদ আলম আ.লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ চট্টগ্রাম ইপিজেডে চীনা-সিঙ্গাপুরি প্রতিষ্ঠানের ৬০ লাখ ডলার বিনিয়োগ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অধিদপ্তরের নতুন বার্তা ববিতে আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারীকে আটক করল ছাত্রদল রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ বরিশাল টার্মিনালে বিকল বাসে আগুন, অতিরিক্ত পুলিশ মোতায়েন রোহিঙ্গা গণহত্যা মামলার রায় কার্যকরে সহযোগিতা চান জাতিসংঘের বিশেষ দূত চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্রবার থেকে অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের

ববিতে আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারীকে আটক করল ছাত্রদল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিজ নিজ দপ্তরে কর্মরত অবস্থায় চার কর্মকর্তা-কর্মচারীকে মারধর ও টেনেহিঁচড়ে প্রক্টরের দপ্তরে নিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন ছাত্রদল নেতারা। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক চারজন হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা বিভিন্ন দপ্তরে গিয়ে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীদের খুঁজতে থাকেন। এ সময় যাঁদের পাওয়া যায়, তাঁদের টেনেহিঁচড়ে প্রক্টরের দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের ধাক্কাধাক্কি, চড়-থাপ্পড় ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগপন্থী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অনেকে বিভিন্নভাবে ক্যাম্পাস ছেড়ে চলে যান।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনের কক্ষে ঢুকে তাঁকেও টেনেহিঁচড়ে প্রক্টরের দপ্তরে নেওয়ার চেষ্টা করেন ছাত্রদল নেতারা। পরে অজ্ঞাত কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মুর্শিদ আবেদিন চেয়ারে বসে থাকা অবস্থায় কয়েকজন তাঁকে টেনে তোলেন এবং ধাক্কাধাক্কি করেন। এ সময় অন্য কয়েকজন ছাত্রদল নেতা তাঁদের থামানোর চেষ্টা করেন।

আটক কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, তাঁদের নিজ নিজ দপ্তর থেকে মারধর করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। এ সময় কয়েকজনের চশমা ভেঙে যায় এবং শার্ট ছিঁড়ে ফেলা হয়। একই সময়ে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলেও জানা গেছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, আটক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাঁরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করে প্রক্টরের দপ্তরে দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদি হাসান সোহাগ বলেন, চারজনের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাঁদের বন্দর থানায় হস্তান্তর করে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী তাঁদের বিচার হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারজনকে থানায় নিয়ে এসেছে। এখন দেখি কী হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ