1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত : মোঃ খোরশেদ আলম আ.লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ চট্টগ্রাম ইপিজেডে চীনা-সিঙ্গাপুরি প্রতিষ্ঠানের ৬০ লাখ ডলার বিনিয়োগ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অধিদপ্তরের নতুন বার্তা ববিতে আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারীকে আটক করল ছাত্রদল রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ বরিশাল টার্মিনালে বিকল বাসে আগুন, অতিরিক্ত পুলিশ মোতায়েন রোহিঙ্গা গণহত্যা মামলার রায় কার্যকরে সহযোগিতা চান জাতিসংঘের বিশেষ দূত চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্রবার থেকে অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের

প্রতিটি আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব জামায়াত এমপির

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

সংসদ সদস্যদের নেতৃত্বে প্রতিটি সংসদীয় আসনে ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।

গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশের সময় তিনি এ প্রস্তাব দেন।

আজ বুধবার সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ পাসের ওপর আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব দেন পাবনা-১ আসনের এই সংসদ সদস্য।

নাজিবুর রহমান বলেন, আমরা যখন এই বিল নিয়ে আলোচনা করছি, তখন গোপালগঞ্জে একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আজও টুঙ্গিপাড়ায় আমাদের ইউনিয়ন আমিরের দোকানে আগুন দেওয়া হয়েছে এবং লুটপাট চালানো হয়েছে।

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, আমরা নানা উপায়ে, নানা আঙ্গিকে ফ্যাসিবাদবিরোধী কথাবার্তা বলি। জোরালো বক্তব্য দিই। কিন্তু ফ্যাসিবাদ প্রতিরোধ করতে না পারলে, এর শিকড় উপড়ে ফেলতে না পারলে দেশকে ভুগতে হবে। এসব বিলে যে সুফল ও সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, জনগণ সেই সুফল পাবে না।

প্রধানমন্ত্রীর উদ্দেশে নাজিবুর রহমান বলেন, আমাদের সংসদ সদস্যদের নেতৃত্বে প্রতিটি জেলা ও সংসদীয় আসনে ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ কমিটি গঠন করা হোক।

প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসর রয়েছে দাবি করে নাজিবুর রহমান বলেন, এ ধরনের ঘটনায় কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু কর্মকর্তাদের বদলি করা যথেষ্ট না।

নিজের নির্বাচনী এলাকার একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অভিযোগ তুলে নাজিবুর রহমান বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

তার অভিযোগ, ওই ওসি ফেসবুকে আওয়ামী লীগের প্রশংসা করে পোস্ট দিয়েছিলেন। মাত্র কয়েকদিন আগে প্রকাশিত সংবাদপত্রের প্রতিবেদনেও অভিযোগ করা হয়, ওই কর্মকর্তা আওয়ামী লীগের কর্মীদের আশ্রয় দিচ্ছিলেন। এ ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।

আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর আরেক সংসদ সদস্য সাইফুল আলমও গোপালগঞ্জের পরিস্থিতি এবং সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতার ঘটনার পর জেলা প্রশাসককে প্রত্যাহার করা হলেও পুলিশ সুপারকে আরও বড় জেলা ফেনীতে পদায়ন করা হয়েছে। গোপালগঞ্জ একটি ছোট জেলা। অথচ সেখানকার পুলিশ সুপারকে ফেনীর মতো বড় জেলায় পদায়ন করে পুরস্কৃত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ