1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাসভবনে আগুন, শ্রমিক লীগ নেতার বাড়িতে হামলা খুলনায় টুঙ্গিপাড়া বাস কাউন্টারে হামলা, লুটপাট পুতিন ও শির সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে চীনে পৌঁছালেন ট্রাম্প এক ইনিংসে আট ডিসমিসালের নিয়ে লিটনের নয়া কীর্তি বসুন্ধরায় ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২, দুটি ককটেল উদ্ধার উত্তরখানে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার বিমা খাতে ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি: উপদেষ্টা তিতুমীর সাউথইস্ট ব্যাংকের নতুন পরিচালক নুরুল আফছার সিরাজগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন নানক-শামীম পরিবারের ১০ সদস্যের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

সাউথইস্ট ব্যাংকের নতুন পরিচালক নুরুল আফছার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. নুরুল আফছার। সম্প্রতি তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদে যুক্ত হন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নুরুল আফছার ইলেকট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে প্রতিষ্ঠান দুটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদস্য।

এমবিএ ডিগ্রিধারী নুরুল আফছারের ব্যবসায়িক অভিজ্ঞতা ৩৩ বছরের। ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স খাতে উদ্যোক্তা হিসেবে তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনায় যুক্ত রয়েছেন।

ব্যবসায়িক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’-এর ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’, নেপালে ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অ্যাওয়ার্ড’ এবং শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্সের ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অব দ্য ইয়ার (ইলেকট্রনিকস)-২০২৫’।

এ ছাড়া ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার ২০২৬’, কম্বোডিয়ায় ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ এবং যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘৪র্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬’ ও ‘করপোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন তিনি।

নুরুল আফছার ঢাকা ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, পূর্বাচল ক্লাব লিমিটেড ও বারিধারা কসমোপলিটন ক্লাবের সদস্য। এ ছাড়া বিভিন্ন আর্থসামাজিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ