1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
‘নিরাপত্তার স্বার্থে’ খুলনা থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ খুলনা জজ আদালতে নিক্ষেপ করা অবিস্ফোরিত ককটেল উদ্ধার আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত : মোঃ খোরশেদ আলম আ.লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ চট্টগ্রাম ইপিজেডে চীনা-সিঙ্গাপুরি প্রতিষ্ঠানের ৬০ লাখ ডলার বিনিয়োগ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অধিদপ্তরের নতুন বার্তা ববিতে আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারীকে আটক করল ছাত্রদল রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ বরিশাল টার্মিনালে বিকল বাসে আগুন, অতিরিক্ত পুলিশ মোতায়েন রোহিঙ্গা গণহত্যা মামলার রায় কার্যকরে সহযোগিতা চান জাতিসংঘের বিশেষ দূত

চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্রবার থেকে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের ব্যবসায়ীরাও স্টল নিয়ে হাজির হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

দেশি-বিদেশি ৩০০ এর বেশি ব্যবসা প্রতিষ্ঠানের স্টল নিয়ে চট্টগ্রামে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)।

চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ডে শুক্রবার থেকে মেলার ৩২তম এ আসর বসছে।

মেলায় ২০টি প্যাভিলিয়ন, একটি ‘অ্যাসোসিয়েট কান্ট্রি জোন’ ও ২১৬টি স্টল থাকবে। ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের ব্যবসায়ীরাও স্টল নিয়ে হাজির হবেন।

নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও ও মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, “অন্যান্য বছরের মত দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। অনেক প্রতিষ্ঠিত গ্রুপ অব কোম্পানিজ তাদের পণ্য প্রচারে বিভিন্ন প্যাভিলিয়ন সাজাবেন। চট্টগ্রামের জেলা-উপজেলার লাখো মানুষ মেলা পরিদর্শন করে পছন্দমত পণ্য সংগ্রহ করবেন “

সংবাদ সম্মেলনে এক প্রশ্নে জবাবে চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, “আন্তর্জাতিক মানে হল আপনি কীভাবে আপনার প্রোডাক্টটা আন্তর্জাতিক মানে তৈরি করছেন। আপনার দেশকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে।”

এবার মেলায় ইভি (বিদ্যুৎচালিত যানবাহন) এর মত নতুন পণ্য থাকবে জানিয়ে তিনি বলেন, “আমাদের পরিবারের সদস্যরা মেলায় গিয়ে ইভি দেখতে চায় না। তারা দেখতে চায়, মেলায় ইন্ডিয়ান কাপড় আর পাকিস্তানি কাপড় আসছে কিনা। এটাই হল বাস্তবতা।”

একমাস জুড়ে চলবে মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশ মূল্য ৩০ টাকা। মেলায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কার্যক্রম ও সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হবে।

উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত থাকবেন।

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ