1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি’ হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নিতে চায় সরকার : শিক্ষামন্ত্রী ২৫০০ টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : রেহান আসিফ আসাদ প্রথম ম্যাচ জিতেও লঙ্কানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ কখনো হাল ছাড়িনি : মিম জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে : বদিউল আলম বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী কোচ মুশতাক বললেন, ‘আমরা চাই বেঞ্চ শক্তিশালী হোক’ তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এরশাদের সঙ্গে বৈঠকে কংগ্রেসম্যান ক্রাউলি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৩
  • ১৬২ Time View

যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোশেফ ক্রাউলি বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পরিবেশ সৃষ্টির জন্য সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একটি অবাধ ও মুক্ত এবং সব দলের অংশগ্রহণের একটি সর্বজনসম্মত পরিবেশ সৃষ্টিতে একসঙ্গে কাজ করার জন্য তিনি অনুরোধ জানান সব দলের প্রতি। তিনি বলেন, সব দলের অংশগ্রহণ ছাড়া কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বৃহস্পতিবার ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে কংগ্রেসম্যান ক্রাউলির সঙ্গে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এ সময় তার সঙ্গে সফরসঙ্গী সাবেক মন্ত্রী জিয়া উদ্দীন বাবলু উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জিয়া উদ্দিন বাবলু নিউজ ওয়ার্ল্ডের সঙ্গে আলাপকালে বলেন, জোশেফ ক্রাউলি আগামী নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক অচলাবস্থার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন। হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে জোশেফ ক্রাউলি সংঘাতের পরিবর্তে সমঝোতা ও সংহতির রাজনীতি যেকোন দেশের উন্নয়ন ও গণতন্ত্রের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেন।
আলাপকালে সাবেক প্রেসিডেন্ট এরশাদ আগামী তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পর সংবিধান অক্ষত রেখেই একটি সর্বদলীয় সরকার গঠনে নিজের ফর্মূলা নিয়ে কথা বলেন জোশেফ ক্রাউলির সঙ্গে। তিনি বলেন, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়া সম্ভব নয়, সেজন্য সংসদে প্রতিনিধিত্বশীল সব দলের প্রতিনিধি সমন্বয়ে একটি সর্বদলীয় সরকার গঠন করেই বর্তমান অচলাবস্থা নিরসন করা সম্ভব। সাবেক প্রেসিডেন্ট এরশাদ একই দিনে নিউ ইয়র্কের ব্রুকলীন থেকে নির্বাচিত কংগ্রেস সদস্যা ইভেট ক্লার্কের সঙ্গেও মতবিনিময় করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ