1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

ঢাকার মগবাজারে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

রিফাত আব্দুল্লাহ নামে ওই শিক্ষার্থী তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকার মগবাজার এলাকা থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করার তথ্য দিয়েছে পুলিশ।

রিফাত আব্দুল্লাহ (১৮) নামে ওই শিক্ষার্থী তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিফাত আব্দুল্লাহ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গন্দকপুর গ্রামের নুরুন্নবী সোহেলের ছেলে। তিনি পরিবারের সঙ্গে মগবাজারের আমবাগান এলাকায় থাকতেন।

নিহতের বড় বোন সুমাইয়া রিয়া বলেন, “আমার বাবা নেই, আমার মা কাপড়ের ব্যবসা করেন। আমি সকালে ইউনিভার্সিটিতে চলে যাই। পরে মায়ের মাধ্যমে ভাইয়ের বিষয়ে খবর পেয়ে চলে এসে দেখি এই অবস্থা।”

তিনি বলেন, “গত রাতেও আমার ভাইয়ের সঙ্গে আমি কত কথা বলেছি। ও তো খুব স্বাভাবিক ছিল, ওকে দেখে বুঝতেই পারিনি আজ এমন একটা কাজ করে বসবে।”

মা পারভিন আক্তার বলেন, “সকাল সাড়ে ১১টার দিকে ছেলে আমাকে ফোন দিয়ে বলে, ‘মা তুমি কোথায়, আসতে কতক্ষন লাগবে’। আমি বলি, ‘একটু ব্যাংকে আছি বাবা, আসতে আধা ঘণ্টা লাগবে।

“ওর সাথে কথা হওয়ার আনুমানিক ৩০ থেকে ৪০ মিনিট পরে বাসায় এসে দেখি ছেলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে ওই শিক্ষার্থী এই পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিক জানা যায়নি।”

জাতীয় মঞ্চে প্রদর্শনী, চলনবিলে শামুক কুড়ানো আদিবাসীর হাতে হাতকড়া

মৃত পথকুকুরের ছানাকে বাঁচাবার আর্জি: প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আমাদের রাজনৈতিক ঐতিহ্য বোমা আর আগুন সন্ত্রাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ