1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড দামে বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের শার্ট চলে গেলেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে : পররাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত

রাজনীতিতে ফিরতে চান না হিলারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৩
  • ২০০ Time View

যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি দিয়ানে রডহ্যাম ক্লিনটন রাজনীতিতে আর ফিরতে চান না।  তিনি বলেন, আমি যে পথে রয়েছি তা থেকে দ্রুত শেষ করার জন্য এগিয়ে যাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি রাজনীতির বাইরে। আমি ফের রাজনীতি জড়াতে চাই না।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কি না- একটি সংবাদ মাধ্যমে এমন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি।

ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া ‍সাক্ষাৎকারে দেওয়া এ মন্তব্যের মাধ্যমে তাকে ঘিরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যে কানাঘুষা চলছিল তার অবসান ঘটল।

কিন্তু এটাই শেষ কথা কী না তা জানতে অপেক্ষা করতে হবে। কেননা ‍রাজনীতিতে যোগদানের ব্যাপারে তাকে চেপে ধরতে পারেন ডেমোক্রেটরা। হিলারি ঘনিষ্ঠরা চান, ২০১৬ সালের নির্বাচনে লড়াই করুক সে।

তবে এর আগে ওবামার সঙ্গে যৌথভাবে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি আগামী নির্বাচনে লড়াই করার সম্ভাবনা উড়িয়ে দেননি।

এনবিসি টেলিভিশনের ওই সাক্ষাৎকারে ৬৫ বছর বয়সী হিলারি বলেন, “আমার কোনো সন্দেহ নেই যে আমি এখন যথেষ্ট সুস্থ রয়েছি এবং আমরা পর্যাপ্ত মনের জোর রয়েছে। যা পছন্দ করি তা পুরোপুরি আমি করতে পারব।”
এ সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা রয়েছে হিলারি  ক্লিনটনের। এরই মধ্যে মঙ্গলবার সিনেট ৯৪-৩ ভোটে জন কেরিকে ৬৮তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে।

বক্তৃতা দেওয়া, লেখালেখি করে এবং স্বামী সাবেক পেসিডেন্ট বিল ক্লিনটন ও মেয়ে চেলসির সঙ্গে কাজ করে সময় কাটাতে চান বলে এনপিআরের সাক্ষাৎকারে জানান হিলারি। তিনি বলেন, “আমি জনকল্যাণমূলক কাজ, পরামর্শ দান এবং নারী-মেয়ে সংক্রান্ত নিয়ে কাজের সঙ্গে জড়িত থাকতে চাই- যেগুলো নিয়ে আমি গভীরভাবে ভাবি।”

যুক্তরাষ্ট্রের ৬৭তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী হিলারি ২০০১ থেকে ২০০৯ সাল নিউইয়র্কের সিনেটর ছিলেন। যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি।

২০০৮ সালে হিলারির সঙ্গে টেক্কা দিয়েই দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন ওবামা। দল থেকে মনোনয়ন না পেয়ে ওবামার প্রতি একটু বিরক্তিবোধ কাজ করেছিল হিলারির মনে। হিলারি প্রথমে ওবামার সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করতে না চাইলেও পরে যোগ দেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ