1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত ঢাকা-মস্কো টেকনাফের সেই পাহাড়ে লাশ পড়ে থাকার খবর, পুলিশ নিশ্চিত নয় হাসানের হাসির পর বাংলাদেশের ব্যাটিংয়ের বিষাদ সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন কক্সবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি জুম্মার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬-এর রংপুর আঞ্চলিক পর্ব।

শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের চত্বরে এ অলিম্পিয়াডের উদ্বোধনী অধিবেশন ও র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত দুই ঘণ্টার গণিতভিত্তিক প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা মোট ১০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এবং হাবিপ্রবির গণিত বিভাগের ব্যবস্থাপনায় এ আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এনামুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান ও আঞ্চলিক পর্বের কনভেনর অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্ল্যা বলেন, গণিত আমাদের শিক্ষার ভিত্তিমূলের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞান ও প্রযুক্তির প্রায় প্রতিটি ক্ষেত্রেই গণিতের মৌলিক প্রয়োগ রয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা সায়েন্সসহ আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবহারিক বিষয়গুলোর বিকাশে গণিতের ভূমিকা অপরিসীম। এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে হলে গণিতের প্রতি আগ্রহী ও মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের যথাযথভাবে বিকশিত করার সুযোগ তৈরি করতে হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে গণিতপ্রেমী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করার পথ তৈরি হবে।

অনুষ্ঠানের সভাপতি ও আঞ্চলিক পর্বের কনভেনর অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম বলেন, এবারের রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্বে মোট ১০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তারা রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে এসেছেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য দুই ঘণ্টাব্যাপী সমস্যা সমাধানভিত্তিক গণিতের প্রশ্ন নির্ধারণ করা হয়। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে সর্বোচ্চ নম্বর অর্জনকারী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে এবং তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

তিনি আরও জানান, জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আগামী ৪ ডিসেম্বর ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে আঞ্চলিক পর্যায়ের নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি আগামী বছর কম্বোডিয়ায় আন্তর্জাতিক পর্যায়ের আয়োজন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

আয়োজকরা মনে করেন, জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা, যৌক্তিক চিন্তাশক্তি, বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে।

উল্লেখ্য, ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬-এর আঞ্চলিক পর্ব দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় হাবিপ্রবিতে রংপুর অঞ্চলের আয়োজন সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ