1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি বেনজির আহমেদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৩
  • ১৭৯ Time View

পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে বুধবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০১৩ সালের ৪১ সদস্যের একটি নতুন কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় ২০১২ সনের সার্বিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সামগ্রিক বিষয়াবলী সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ সভাপতি ও হাইওয়ে রেঞ্জ ডিআইজি মো. আছাদুজ্জামান মিয়া এবং রংপুর রেঞ্জ ডিআইজি ইকবাল বাহার, ঢাকা রেঞ্জ অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে সহ-সভাপতি এবং উপ-পুলিশ কমিশনার (রমনা বিভাগ)  সৈয়দ নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ২০১৩ সালের নতুন এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সদস্যবৃন্দ পূর্ববর্তী কমিটির কার্যক্রমের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ