1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে পোশাকশিল্প এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ ৭ উইকেটে হারল বাংলাদেশ বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি ‘রাস্ট্রাচার’ ভঙ্গের অভিযোগে রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার | Boishakhi Online প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার আফগানিস্তানের কাছে লজ্জাজনক হার, টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করল সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করার সুযোগ রেখেছে সরকার। বিশেষ দক্ষতা, পেশাগত যোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা ও সুনাম বিবেচনায় উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে অন্তত দুই বছরের অভিজ্ঞতা না থাকলেও কোনো কর্মকর্তাকে এমডি পদে নিয়োগের জন্য বিবেচনা করা যাবে।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ 'রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা, ২০২৬' জারি করেছে। এর মাধ্যমে গত ২৬ জুলাই জারি করা আগের নীতিমালাটি বাতিল করা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি বা সিইও পদে নিয়োগ পেতে প্রার্থীর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সক্রিয় কর্মকর্তা হিসেবে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, তাকে বর্তমানে বা অতীতে কোনো ব্যাংকের এমডি বা সিইও হিসেবে দায়িত্ব পালন করতে হবে, অথবা এমডি পদের অব্যবহিত আগের পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

তবে বিশেষ দক্ষতা, পেশাগত যোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা ও সুনামসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শেষের শর্তটি শিথিল করার সুযোগ রাখা হয়েছে। ফলে ডিএমডি হিসেবে দুই বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা না থাকলেও যোগ্য কর্মকর্তারা এমডি পদের জন্য বিবেচিত হতে পারেন।

এমডি পদে নিয়োগের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

চাকরিজীবনের সব পর্যায়ে সততা, সুনাম ও সন্তোষজনক কর্ম-রেকর্ড থাকাও বাধ্যতামূলক।

এ ছাড়া তথ্যপ্রযুক্তি নিরাপত্তা, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা এবং অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবিলার বিষয়ে প্রার্থীর পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

নতুন নীতিমালায় এমডি নিয়োগের ক্ষেত্রে বাছাই কমিটির সুপারিশের পাশাপাশি প্রার্থীর গোয়েন্দা প্রতিবেদন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন পর্যালোচনার বিধান রাখা হয়েছে।

বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। পরে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের সম্মতি নিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে।

তবে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত অপরিবর্তিত রয়েছে। এসব প্রতিষ্ঠানে এমডি হতে হলে ডিএমডি পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসহ নবম গ্রেড থেকে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

অর্থাৎ, অভিজ্ঞতার শর্ত শিথিলের সুযোগটি সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নয়।

নীতিমালায় এমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে সরকার ও সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সুপারিশের ভিত্তিতে পুনর্নিয়োগের বিষয়টি বিবেচনা করা যাবে।

গত ২ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। এরপর থেকে এসব পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

এদিকে, ১৯ অক্টোবর সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের নির্দেশ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি পদেও পরিবর্তন আসতে পারে বলে আলোচনা চলছে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ