1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিপুল প্রতিরক্ষা ব্যয় করেও কেন হুতিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি আরব অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর বিনিময়ে বাড়তি সহায়তার আশা অর্থমন্ত্রীর ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জাতীয় নির্বাচনের তিনগুণ ‘ফোর্স’ থাকবে: ইসি সানাউল্লাহ কবে বিয়ে করবেন, জানালেন অভিনেত্রী সুমাইয়া হিমি | Boishakhi Online মৌসুমে ৯ বিলিয়ন পাউন্ড আয়ের পরও আর্থিক শঙ্কায় ইংলিশ ফুটবল চট্টগ্রাম কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন খাবার পরীক্ষার ‘ভ্রাম্যমাণ পরীক্ষাগার’ দেখলেন প্রধানমন্ত্রী রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নীলফামারী, শ্রেষ্ঠ পুলিশ সুপার ফরহাদ হোসেন ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী এখন পর্যন্ত ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৩৬টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি। এতে মোট ১৩ হাজার ৪৯০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বেবিচকের সবশেষ তথ্যমতে, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ৫টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, সালামএয়ারের ৪টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি এবং ফ্লাইদুবাইয়ের ৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

প্রাপ্ত হিসাব অনুযায়ী, সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে মোট প্রভাবিত ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬টি। এসব ফ্লাইটের যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটেছে। অপরদিকে সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মামগামী এবং ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ