1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশনকে বলেছে, বিষয়টি যেন তারা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সামনে তুলে ধরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অপরাধীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর কথা যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশনকে বলা হয়েছে।

সোমবার বিকালে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইল চেয়ারে বের হওয়ার সময় মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, নিউ ইয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন মুহম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে যান। তখন হুইল চেয়ার ঘুরিয়ে মুহাম্মদ ইউনূসকে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।

এ সময় হেনস্তাকারীরা তার পেছনে ছুটতে থাকেন; একজন চিৎকার করে বলতে থাকেন, “ইউ কিলড থাউজ্যান্ড পিপল ইন বাংলাদেশ।… হি কিল্ড থাউজ্যান্ড অব পুলিশ ইন মাই কান্ট্রি। হি ডেস্ট্রয় দ্য ডেমোক্রেসি ইন মাই কান্ট্রি…।”

ঘটনার সময় মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।

ওই ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত সম্মানিত ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ওপর চালানো এই হেনস্তার পেছনে কার্যক্রম স্থগিত সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একদল দুর্বৃত্ত জড়িত বলে ধারণা করা হচ্ছে।”

ফুটপাত: নেপথ্যের চক্র, কালো অর্থনীতি ও উচ্ছেদ নাটক

নির্মাণকাজে রডের বদলে বাঁশ: স্রেফ অনিয়ম, নাকি আরও গুরুতর কোনো প্রশ্ন?

তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ