1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

ভারতের বহুজাতিক বিমান মহড়া ‘তরং শক্তি-২৬’-এ প্রথমবার অংশ নিল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

বাংলাদেশ বিমান বাহিনী ভারতের যোধপুরে অনুষ্ঠিত বহুজাতিক বিমান মহড়া ‘তরং শক্তি-২৬’-এ প্রথমবার অংশগ্রহণের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।

গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ মহড়ার বিষয়ে বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, এ ধরনের বড় পরিসরের বহুজাতিক বিমান মহড়ায় বাংলাদেশের এটিই প্রথম অংশগ্রহণ। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী বহুজাতিক পরিবেশে বিমান পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছে। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর বিমান বাহিনীর সঙ্গে পেশাগত অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা ও আন্তঃকার্যক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীর ১৯ সদস্যের একটি দল এ মহড়ায় অংশ নেয়। দলটিতে পাইলট ও কারিগরি কর্মীরা ছিলেন। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে যোগ দেন আরও দুজন।

বাংলাদেশ ছাড়াও এ মহড়ায় ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী অংশ নেয়। সব মিলিয়ে আটটি দেশের বিমান বাহিনী মহড়ায় অংশগ্রহণ করে। পাশাপাশি আরও ৩২টি দেশ পর্যবেক্ষক পাঠায়।

মহড়াটি ছোট পরিসরের অনুশীলন (এসএফই) দিয়ে শুরু হয়ে পরে বড় পরিসরের মহড়ায় (এলএফই) রূপ নেয়। এ পর্যায়ে নেটওয়ার্কভিত্তিক পরিবেশে একসঙ্গে সর্বোচ্চ ৪০টি বিমান অংশ নেয়।

মহড়ায় কৃত্রিমভাবে তৈরি বিভিন্ন পরিস্থিতিতে অংশগ্রহণকারী বিমান বাহিনীগুলোকে জটিল অভিযান পরিকল্পনা ও পরিচালনা করতে হয়। এ সময় দৃশ্যমান সীমার বাইরে থেকে আঘাত হানার সক্ষমতাসম্পন্ন অস্ত্র (বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ—বিভিআর) এবং দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার (লং-রেঞ্জ এয়ার ডিফেন্স—এলআর-এডি) মতো হুমকি মোকাবিলার অনুশীলন করা হয়।

এর আগে বাংলাদেশ বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কোপ সাউথ’ ও ‘থান্ডার লাইটনিং’-এর মতো দ্বিপক্ষীয় মহড়ায় অংশ নিয়েছে। তবে ‘তরং শক্তি-২৬’ ছিল আরও জটিল ও বৃহৎ পরিসরের একটি কার্যক্রম, যেখানে একাধিক দেশের বিমান বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অনন্য সুযোগ পেয়েছে বাংলাদেশ।

উড্ডয়ন কার্যক্রমের পাশাপাশি মহড়ায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজনে অংশ নেন। তাঁরা যোগাসনের মতো ঐতিহ্যবাহী চর্চার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ভারতের প্রতিরক্ষা শিল্প পরিদর্শনেরও সুযোগ পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ