1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

ব্যাংক হিসাবে অর্থ না রেখে এজিএমে লভ্যাংশের প্রস্তাব নয়: বিএসইসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

কোম্পানির স্বতন্ত্র পরিচালক পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্তও নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঘোষিত লভ্যাংশের পুরো অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা না রেখে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশের প্রস্তাব তোলা যাবে না— এমন নির্দেশনা দিতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের ১০৩৩তম সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।

বিদ্যমান নিয়ম অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানি নগদ লভ্যাংশ ঘোষণা করলে এজিএমের অন্তত এক দিন আগে ঘোষিত লভ্যাংশের পুরো অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখতে হয়।

অর্থ জমা থাকার বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ করে তা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবের সত্যায়নসহ এজিএমে উপস্থাপন করতে হয়। একই প্রত্যয়নপত্র জমা দিতে হয় সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলোতেও।

বিএসইসি বলছে, সম্প্রতি কিছু ক্ষেত্রে এ নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করার ঘটনা ঘটেছে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া লভ্যাংশের পুরো অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা এবং ব্যাংকের প্রত্যয়নপত্র এজিএমে উপস্থাপন করাকে লভ্যাংশের প্রস্তাব সভায় তোলার পূর্বশর্ত করতে বিদ্যমান নির্দেশনায় সংশোধনী আনার সিদ্ধান্তও নিয়েছে বিএসইসি।

কমিশন এও বলেছে, তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালকদের পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ সিআইবি প্রতিবেদন পাওয়ার পর কমিশনের সম্মতি নেওয়া যাবে।

কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগের বেলায় কোনো শর্তে নিয়ন্ত্রক সংস্থা থেকে একবার ছাড় নিলে দ্বিতীয়বার একই বা ভিন্ন কোম্পানিতে নিয়োগের বেলায় নতুন করে ছাড় নেওয়ার প্রয়োজন হবে না।

ফুটপাত: নেপথ্যের চক্র, কালো অর্থনীতি ও উচ্ছেদ নাটক

নির্মাণকাজে রডের বদলে বাঁশ: স্রেফ অনিয়ম, নাকি আরও গুরুতর কোনো প্রশ্ন?

তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ