1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ

আরো চার দিন বন্ধ থাকবে সৌদি আরবের দুই বিমানবন্দর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

হুথিদের অব্যাহত হামলায় সৌদি আরবের রাজধানীর আকাশ ফাঁকা হয়ে পড়ায় রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার পর্যন্ত বন্ধ রাখার সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। এয়ারলাইনসগুলোও ফ্লাইট বাতিল করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরের স্থাপনার নিরাপত্তা ও পরিচালনাগত প্রস্তুতি নিশ্চিত করার প্রক্রিয়া শেষ করতে সৌদি আরবের জেদ্দার পর দ্বিতীয় ব্যস্ততম কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সোমবার গভীর রাতে হুথিরা জানান, তারা বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর কিছুক্ষণ আগে সৌদি আরব জানিয়েছিল, রিয়াদের দিকে গোষ্ঠীটির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত ও ধ্বংস করেছে। হুথিরা এক বিবৃতিতে আরও জানান, তারা দেশটির দক্ষিণ-পশ্চিমের খামিস মুশাইতের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছেন।

সোমবার জারি করা নোটিস টু এয়ারমেন অনুযায়ী, ১৭ অক্টোবর গ্রিনিচ মান সময় রাত ৯টা পর্যন্ত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে। শনিবারের হামলার পর থেকে বিমানবন্দরটি বন্ধ। ওই হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছেন, যা এক দশকের বেশি সময়ে দেশটির সবচেয়ে প্রাণঘাতী হামলা। রোববার আরেকটি হামলায় একজন নিহত এবং প্রায় এক ডজন আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ