1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক: বাণিজ্যমন্ত্রী ‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল বাংলাদেশের ম্যাচসহ টিভি ও অনলাইনে আজকের খেলা ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ যেভাবে অত্যন্ত আনন্দঘন ও অর্থপূর্ণ উপায়ে উদযাপন করতে পারেন বিশ্ব ডিম দিবস মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শেষ হচ্ছে আজ রংপুরে চার খুন: ডিএনএতে দুই আসামির বাইরে অন্য কারও সংশ্লিষ্টতা পায়নি পুলিশ গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাইক্রোসফটসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা

বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শেষ হচ্ছে আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

বাণিজ্য বিষয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক আজ শুক্রবার (৯ অক্টোবর) শেষ হচ্ছে। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বাণিজ্যিক প্রতিবন্ধকতা, বাংলাদেশি পাটজাত পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ এবং স্থলবন্দর ব্যবস্থাপনাসহ দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের সরকারি প্রতিনিধিদল অংশ নিয়েছে। প্রতিনিধিদলটি গত বুধবার নয়াদিল্লির উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করে। বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে বাংলাদেশি পাটজাত পণ্যের ওপর ভারতের আরোপ করা অ্যান্টি-ডাম্পিং শুল্ক, রেলপথে পণ্য পরিবহণ এবং দুই দেশের মধ্যে পণ্য চলাচল সহজ করা। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্যে বিদ্যমান বিভিন্ন অশুল্ক বাধা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে এসব বাধা দূর করার বিষয়টি গুরুত্ব পাবে। বিশেষ করে পণ্য পরিবহণ সহজ করা এবং বাণিজ্যিক জটিলতা কমানোর বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ ও কার্যকর করতে যৌথ ওয়ার্কিং গ্রুপের এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ