1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থ আত্মসাৎ মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড আন্তর্জাতিক অনুদান প্রতিযোগিতায় বাংলাদেশের প্রকল্প আহ্বান রসাটমের রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের সঙ্গে জড়িত : ঢাকা ডিজিটাল ব্যাংকিং সেবায় বিঘ্ন; কী বলছে বাংলাদেশ ব্যাংক? নারায়ণগঞ্জ আদালতে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের হাতাহাতি, পিপি আহত কঙ্গো গোলরক্ষকের অনিয়ম জেনেও ফিফার বিরুদ্ধে নীরব থাকার অভিযোগ বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান সারাদেশে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকায় চার দিনে ৪১ ‘চাঁদাবাজ’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদালতে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের হাতাহাতি, পিপি আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় মহানগর বিএনপির আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকেও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, এদিন বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের চেম্বারে আইনজীবীদের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়।

বিপরীতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের পক্ষের আইনজীবীদের জন্যও খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। এই আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের আইনজীবীরা মুখোমুখী অবস্থান নেন।

এক পর্যায়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আদালতে প্রবেশ করেন এবং আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের চেম্বারে বসেন।

এসময় বিপরীত পক্ষে থাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের পক্ষের আইনজীবীরা থেমে থেমে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন।

পরবর্তীতে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিপরীতে থাকা পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকিরকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। তাদের সঙ্গে যোগ দেন অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। এসময় দুই পক্ষের আইনজীবীরা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, 'আজ যে ঘটনা ঘটেছে তা নারায়ণগঞ্জের জন্য দুঃখজনক ঘটনা। সাখাওয়াত সাহেব গুরুত্বপূর্ণ পদে আসার পর থেকে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ কোর্টকে দুইভাবে বিভক্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। যারাই তার মতের বিরুদ্ধে যাচ্ছেন তাদেরকেই হটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'আইনজীবী সমিতি আইনজীবী ফোরামের ওপর চলবে। আইনজীবী ফোরাম সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচনে কাকে মনোনয়ন দেবে, কাকে মনোনয়ন দেবে না। সাখাওয়াত একা সিদ্ধান্ত দেওয়ার কেউ না।'

তিনি আরও বলেন, 'আজ এ নিয়ে আমরা আলোচনা করছিলাম। এমন সময় সাখাওয়াতের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমার হাতের আঙ্গুল ভেঙে গেছে।'

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান বলেন, 'আমরা রুমে বসে কথা বলছিলাম। হঠাৎ করে সাখাওয়াত সাহেব ও আজিজ মোল্লাসহ তার অনুসারীরা হামলা করেন। এতে আমাদের পিপির আঙুল ভেঙে যায়।'

তিনি বলেন, 'পাশাপাশি অ্যাডভোকেট নয়নের কলার ধরে টান দেওয়া হয়। আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের ওপরও তারা হামলা করে।'

তিনি আরও বলেন, 'মূলত তিনি দীর্ঘদিন ধরেই চাচ্ছেন নারায়ণগঞ্জ কোর্টকে দুইভাগে বিভক্ত করার। পাশাপাশি অনৈতিকভাবে তিনি একজন পিপিকে বসিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু আইনজীবীদের প্রতিবাদের মুখে তিনি ও তার অনুসারীরা পালিয়ে যেতে বাধ্য হন।'

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, 'এটি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

অন্যদিকে মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, 'এটি একটি বিব্রতকর ঘটনা। এই ঘটনা যারা ঘটিয়েছে, তারা নিজেদেরকে চিনতে ভুল করেছে।'

তিনি বলেন, 'আমি আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক ছিলাম এবং দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে সম্পৃক্ত। এই ঘটনা কারো জন্য শুভকর নয়।'

তিনি আরও বলেন, 'তারা বিভিন্ন অভিযোগ করে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছেন। এখানে কারো ইন্ধনে আমাকে অসম্মান করার চেষ্টা করা হচ্ছে।'

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ