1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
হঠাৎ ৩৩ ব্যাংকের ডিজিটাল লেনদেন বন্ধ, বিপাকে গ্রাহকরা খুলনায় দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত কেন কৌশলগত নিরপেক্ষতাই বাংলাদেশের জন্য সবচাইতে নিরাপদ অবস্থান? বিদায়ী ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা নেতৃত্ব ছাড়লেন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার ঢাকা মেডিকেলে একই দিনে আরও দুই ‘ভবঘুরের’ মৃত্যু আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ৬ অক্টোবর ২০২৬ সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ না নিয়ে উল্টো ফেরত দিচ্ছে ইসলামী ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমে অর্ধেক—মুনাফা থেকে এসেছে মাত্র ৫ লাখ টাকা

বিদায়ী ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

মনুমেন্তাল তো বটেই। পুরো বিশ্ব এখন ৭ অক্টোবরের অপেক্ষায়। ঘটনার প্রেক্ষাপট সবারই জানা। বিশ্বজয়ী লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে আগামীকাল শেষবারের মতো খেলতে নামবেন।আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলবেন বলে স্বাভাবিকভাবেই আবেগী হয়ে পড়েছেন তিনি। ফুটবল নক্ষত্রের পোস্টেও সেটার ইঙ্গিত মিলেছে।

বেনিন ম্যাচ দিয়েই আগামীকাল আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি। বিদায়ী ম্যাচের আগে মনুমেন্তালে জাতীয় দলের সঙ্গে শেষ অনুশীলনও সেরে ফেলেছেন তিনি। অনুশীলন শেষে তাঁর নামে নামাঙ্কিত এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে ডিনার করেন মেসি।রাতের খাবার শেষ করার আগে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত। আমি জানি, এগুলো খুব মিস করব।’

যে ছবিগুলো সামাজিক মাধ্যমে মেসি পোস্ট করেছেন, সেগুলোর মধ্যে একটা ছবি নেটিজেনদের বেশি নজর কেড়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার পাশাপাশি দলের সব ফুটবলার, কোচিং স্টাফের সদস্য, এমনকি এএফএর কর্মীরাও আছেন সেই ছবিতে। মেসির কাছে এএফএ প্রেসিডেন্ট, ফুটবলার ও কোচিং স্টাফদের সঙ্গে ছবি তোলা নতুন কিছু নয়। কিন্তু আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের কাছে এবার এই ছবিটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আর কখনো আর্জেন্টিনার হয়ে তাঁকে অনুশীলনে দেখা যাবে না। কারণ, আগামীকালই যে শেষ মেসির আর্জেন্টিনা অধ্যায়।

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে স্থানীয় সময় পরশু রাতে দলের অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। অনুশীলনে তাঁকে বেশ হাসিখুশিই দেখা গেছে। সতীর্থরাও শেষবারের মতো এই নক্ষত্রের সঙ্গে মুহূর্তগুলো শেয়ার করে নিচ্ছেন। মেসিও তাঁদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন।

৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এক পোস্টে মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও গল্পটা শেষ হয়নি। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন ৭ অক্টোবর। মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি তাঁর আন্তর্জাতিক ফুটবলে ২০৮তম ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে।

বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটায় মনুমেন্তালে শুরু হবে আর্জেন্টিনা-বেনিন ম্যাচ। ফুটবলপ্রেমীরা নিশ্চয়ই রাতে ঘুমোতে যাওয়ার আগে নিশ্চয়ই ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন। মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ বলে কথা। প্রতিদিন সূর্য উঠবে, সূর্য ডুববে। কিন্তু মেসি নামের এই সূর্য আগামীকালের পর আর কখনো উঠবেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ