1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে পৌঁছল চীনের জোড়া জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা, ব্যাংককে আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ দুর্গাপূজায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রিপেইড মিটার অপসারণের দাবি রংপুর নাগরিক কমিটির সিলেট চেম্বারের নির্বাচনী তফসিল বাতিল, এজাজ আহমদ প্রশাসক নিযুক্ত দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে বাংলা কিউআরে লেনদেনে প্রণোদনা ঘোষণা অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন নওগাঁয় অটোরিকশা শ্রমিকদের সঙ্গে বিরোধে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শরীয়তপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি, ৫টি তালা ভেঙে মালামাল লুট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

শরীয়তপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পাঁচটি তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। কার্যালয়টির একাধিক কক্ষের তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে চোরেরা। তবে গুরুত্বপূর্ণ কোনো সরকারি নথিপত্র চুরি বা তছনছ হয়নি বলে নিশ্চিত করেছে অফিস কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শনিবার সন্ধ্যার মধ্যে যেকোনো সময় শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় এ ঘটনা ঘটে।

কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দাপ্তরিক কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা দরজায় তালা বন্ধ করে বাসায় চলে যান। সাপ্তাহিক ছুটির পর শনিবার সন্ধ্যায় অফিস সহকারী বোরহান হাওলাদার জরুরি কাজে অফিসে এসে প্রধান দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান।

পরে তিনি বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। সংশ্লিষ্ট কর্মকর্তারা অফিসে এসে বিভিন্ন কক্ষে প্রবেশ করে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরবর্তীতে কক্ষগুলো ও মালামাল যাচাই-বাছাই করে পাঁচটি তালা ভাঙা এবং গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস চুরির বিষয় নিশ্চিত হন তারা।

কার্যালয় কর্তৃপক্ষের ধারণা, দুই দিন অফিস বন্ধ থাকার সুযোগে চোরেরা সুযোগ বুঝে ভেতরে প্রবেশ করে। বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার সন্ধ্যার মধ্যবর্তী যেকোনো সময়ে এই চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মাসুদ মামুন বলেন, শনিবার সন্ধ্যায় অফিস সহকারী বোরহান আমাকে ফোন করে তালা ভাঙার বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাস্থলে এসে দেখি মোট পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। তবে স্বস্তির বিষয় হলো, অফিসের কোনো দাপ্তরিক নথিপত্র তছনছ করা হয়নি। ঘটনাটি থানায় জানানো হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পালং মডেল থানার ওসি মো. শাহ আলম জানান, চুরির বিষয়ে পুলিশ অবগত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ